সন্ধান২৪.কমঃ নিউইয়র্কের এষ্টোরিয়ায় হয়ে গেল প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ‘র পুুুুুুুুুুুুুুুুনর্মিলনী ও বনভোজন।
দুইশতাধিক মানুষের উপস্থিতিতে গত ৪ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এই আয়োজনে ছিল ক্রীড়া প্রযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে শুভেচ্ছা জানান জালালাবাদ সোসাইটির সভাপতি বদরুল হোসেন খান। সাবেক ছাত্র ইউনিয়ন নেতা জুলফিকার হোসেন বকুল,ডা.সামাদ, ওবায়েদুল্লা মামুন,আমির আলী.সাগর লোহানী প্রমূখ। ক্রীড়াবীদ মহিউদ্দিন দেওয়ান,নারী নেত্রী নাজমা শওকত,গাইবান্ধা সোসাইটির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম, যুক্তরাষ্ট্র মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মতুর্জা।
প্রগ্রেসিভ ফোরামের সভাপতি হাফিজুল হকের সভাপতিত্বে ‘বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের কর্তব্য’ শীর্ষক আলোচনায় অংশ গ্রহন করেন পরিবেশবাদী ড.নজরুল ইসলাম,ঠিকানার উপদেষ্টা সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান,সংগঠনের প্রাক্তণ সভাপতি খোরশেদুল ইসলাম,অধ্যাপক হুসনে আরা বেগম,শেখ আকতারুল ইসলাম, জাকির হোসেন বাচ্চু ও শহীদ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহমেদ শাম্বু।
ক্রীড়া পরিচালনা করেন হিরো চৌধুরী,প্রতীমা সরকার,সবুক্তগীন সাকী,মিষ্টি বর্মণ,কল্লোল দাস,রতœা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন,তাহমিনা শহীদ,অর্ঘসারথী সিকদার,শহীদ উদ্দিন,সবুক্তগীন সাকী ও ফারাহ খাতুন ইতু।
পুুুুুুুুুুুুুুুুনর্মিলনী ও বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হিরো চৌধুরী,আহসান হাসান ও কল্লোল দাস।