সন্ধান২৪.কম ডেস্ক : বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছে আমেরিকার ফেডারেল আদালত। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালত রায় ঘোষণা করে বলেন, ‘‘পররাষ্ট্রসচিব মার্কো রুবিয়ো আইনগত এক্তিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি ঘোষণা করেছিলেন।’’
৭৫টি দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, নেপাল এবং ভুটানের নাম ছিল।
এই বছরের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করার কথা ঘোষণা করেছিল। পররাষ্ট্রসচিব রুবিয়ো জানিয়েছিলেন, সংশ্লিষ্ট দেশের নাগরিকদের অনির্দিষ্ট কালের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে। ওই ঘোষণার আগেই লক্ষাধিক ভিসা বাতিল করার কথাও ঘোষণা করেছিল হোয়াইট হাউস। ৭৫টি দেশের তালিকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, নেপাল এবং ভুটানের নাম ছিল। ছিল রাশিয়া, ইরান, ইরাক, ইয়েমেন, মিশর, এমনকি তাইল্যান্ড, ব্রাজিল, বেলারুশ, বসনিসা-হার্জেগোভিনার নামও।
