Friday, February 13, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন, নেপথ্যে নাশকতা?

March 6, 2023
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
12
VIEWS
Share on Facebook

সুকুমার সরকার, ঢাকা: রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের নেপথ্যে নাশকতার আঁচ! দেশের প্রধান বিরোধীদল বিএনপি-র দাবি, সরকারের ব্যর্থতার জন্যই এসব ঘটছে। প্রাক্তন শাসকদল জাতীয় পার্টি নেতা জিএম কাদের বলেছেন, এর তদন্ত হওয়া প্রয়োজন। শাসকদল আওয়ামি লিগ অবশ্য এই ঘটনার নেপথ্যে বিএনপি ও জামাতের হাত রয়েছে বলে দাবি করেছে। এতে পুড়ে ছাই হয়েছে ২৯টি ঘর।

মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে উখিয়ার কুতুপালং ইরানি পাহাড়ের ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উল্লেখ্য, শনিবার বিকেলে চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৬ ঘণ্টা পার না হতেই ঢাকার সায়েন্স ল্যাবে আগুন লাগে। এরপর রবিবার কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা শিবিরে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১০টি ইউনিটের পাশাপাশি কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও উখিয়া থানা পুলিশ।

৮ এবিপিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, হঠাৎ করে বালুখালীর ১১ নম্বর ক্যাম্পে আগুন দেখা যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ১১, ১০ ও ৯ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় উখিয়া রোহিঙ্গা শিবিরে দুই হাজারের বেশি বাড়িঘর পুড়ে যায়। এরমধ্যে বেশকয়েকটি হাসপাতাল ও দোকান রয়েছে।

এদিকে, চট্টগ্রাম ও ঢাকায় অগ্নিকাণ্ডে সরকারের ব্যর্থতা দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। তিনি বলেন, বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে হবে। সরকার ব্যর্থ হওয়ার কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোও ব্যর্থ হচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, “পঞ্চগড়েও চরম একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটানো হয়েছে। দু’জন নিহত হয়েছে, দোকান-পাট বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের প্রশ্ন যে, এই ধরনের একটা বিতর্কিত বিষয় নিয়ে সরকার চুপ করে থাকলো কেন? সেখানে সমাবেশ করা অনুমতিই বা দেওয়া হলো কেন বা পরবর্তীকালে যখন আক্রমণ হয়েছে তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখল কেন, সেটাকে তারা প্রতিহত করতে সক্ষম হলো না কেন? এই যে সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করা-এটা সরকার সৃষ্টি করছে। আমরা মনে করি তারা অত্যন্ত অসৎ উদ্দেশ্যে কাজ করছে।”

Continue Reading

Related Posts

বাংলাদেশ

ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক

February 6, 2026
12
বাংলাদেশ

বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

January 30, 2026
3

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version