সন্ধান২৪.কম ডেস্ক : বাংলাদেশ বিগত কয়েকদিন ধরে গোটা জুড়ে ব্যাপক বিদ্যুৎ সঙ্কট। দেশে তীব্র জ্বালানি সঙ্কটের জন্য এ বার প্রতিবেশী দেশ ভারতের কাছে সাহায্য চেয়েছে। তাই এ বার তাদের বাড়তি পেট্রোলিয়াম পণ্য সরবরাহের অনুরোধ খতিয়ে দেখছে ভারত।
সংবাদসংস্থা পিটিআই সূত্র বলছে, বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি এ সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে ইতিমধ্যেই একটি ডিজেল সরবরাহের একটি ব্যবস্থা রয়েছে আমাদের। এই মূহূর্তে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধের বিষয়টি আমাদের নিজেদের প্রয়োজন খতিয়ে দেখা হবে। তেল পরিশোধন ক্ষমতা এবং দেশে ডিজেলের ভাণ্ডারের কথা মাথায় রেখে এই বিষয় বিবেচনা করা হবে।”

একইসঙ্গে তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপাক্ষিক সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া, নয়া দিল্লিতে আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে নিমন্ত্রিতদের তালিকাতেও রয়েছেন তিনি।
উল্লেখ্য, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ‘ব্রিকস’। ২০২৪ সালে মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাশাহিকেও অন্তর্ভুক্ত করে এর পরিধি বাড়ানো হয়েছে। ২০২৫ সালে ইন্দোনেশিয়াও ব্রিকস-এ যোগ দেয়। আজকাল ওয়েবডেস্ক