বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি দখল প্রক্রিয়া এখনও চলছে- ইউনাইটেড হিন্দুস সভায় প্রিয়া সাহা

সন্ধান২৪.কমঃ বাংলাদেশের বিভিন্ন কালো আইনের মাধ্যমে হিন্দুদের সম্পত্তি নামে-বেনামে সরকার এবং প্রভাবশালী ব্যাক্তিরা দখল করছেন এবং এ প্রক্রিয়া চলমান আছে। বাংলাদেশে হিন্দুদের উপরে যে অনিয়ম এবং অবিচার চলছে তার বিবরণ দিতে গিয়ে বিশেষ অতিথির ভাষণে এইচ আর সি বিএম ডিরেকটর প্রিয়া সাহা ইউনাইটেড হিন্দু সম্প্রদায়ের সমাবেশে এমন কথা বলেন। তিনি বাংলাদেশে হিন্দুদের সার্বিক নিরাপত্তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন।

গত ৮ জানুয়ারি জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ ইনক সমাবেশে আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান অনারেবল জেনিফার রাজকুমার, বিশেষ অতিথি ছিলেন ব্রুকলিন ইসকন মন্দিরের প্রেসিডেন্ট হংসরুপা দাস এবং ভবানী মন্দিরের প্রেসিডেন্ট জাগ্রোবচন। এতে সভাপতিত্ব করেন ইউনাইটেড হিন্দুস‘র আহ্বায়ক নিত্যানন্দ কিশোর দাস ব্রহ্মচারী।
বিকেলে শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জেনিফার রাজকুমার নিয়ে সংগঠনের সদস্যরা প্রদীপ প্রজ্জ্বলন করেন। এরপর নিউ ইয়র্কের বিভিন্ন মন্দিরের ভক্তদের দ্বারা পরিবেশিত হয় বিশেষ ভজন কীর্তন।
আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রিতু রায়। এতে বক্তব্য রাখেন নিউ ইয়র্কের রাজনৈতিক এবং বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশে হিন্দুদের সার্বিক নিরাপত্তা এবং ভেটাধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।
জেনিফার রাজকুমার বলেন,নিউইয়র্ক সিটিতে বিভিন্ন সরকারী স্কুলে দিয়ালীতে ছুটির ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে তিনি আবেদন করেছেন এবং আশা প্রকাশ করেন অচিরেই সেটা মঞ্জুর হবে।
শ্রী সুশীল সিনহা বাংলাদেশে জাতীয় সংসদে জনসংখ্যার ভিত্তিতে আসন বন্টন পূর্বক সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দাবী করেন।
সাংষ্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন তমা চক্রবর্তী, রীণা রায়, মনিকা দাস, অনুষ্ঠান পরিচালনা করেন রামদাস ঘরামী,সুতিপা চৌধুরী এবং রিতা রায়।

Exit mobile version