

ফলাফল ঘোষনার সময় সংগঠনের সভাপতি খান শওকত বলেন, আমরা সবসময়ই বলেছি, শিল্পের বিচার করা খুব কঠিন কাজ। জাদু প্রতিযোগিতায় সম্ভাব্য নির্ভুল সিদ্ধান্তের জন্য আমরা সবার মতামত নিয়েছি। আমরা দর্শকদের ভোট নিয়েছি, প্রতিযোগিদের ভোট নিয়েছি, সহযোগী সংগঠনসমূহের ভোট নিয়েছি, দেশী বিদেশী বিচারকদের ও উপদেষ্টাদের ভোট নিয়েছি। সবার মুল্যবান মতামতের ভিত্তিতে বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটির নেতৃবৃন্দের সিদ্ধান্তে চুড়ান্ত ফলাফল তৈরী করা হয়েছে। যিনি বিজয়ী হতে পারলেন না, তারও ম্যাজিকের কিন্তু বিশ্বব্যাপী প্রচার হচ্ছে অনলাইনে।
২৫ আগষ্ট ঘোষনা হচ্ছে বাংলাদেশের ভার্চুয়াল জাদু প্রতিযোগিতার আগষ্ট মাসের ফলাফল। ১ম হয়েছেন: ঢাকা নিবাসী মো: সালাউদ্দিন। ২য় হয়েছেন: শরিয়তপুর নিবাসী মাহবুবা রহমান নন্দিনি। ৩য় হয়েছেন: খুলনা নিবাসী এম এস ইমরান। ৩ বিজয়ীর কাছে সনদপত্র আমেরিকা থেকে প্রেরন করা হবে এবং বিজয়ীদের পুরস্কারের টাকা বিকাশ নাম্বারে আগামী ৫ দিনের মধ্যে পৌছে যাবে।
এই জাদু প্রতিযোগিতায় বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটির সাথে সহযোগী সংগঠন হিসেবে আছে: ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ান (রিং-২৭৯), ওয়ার্লড হিউম্যান রাইটস এ্যন্ড ডেভেলপমেন্ট (নিউইয়র্ক), জুপিটার ম্যাজিক ইন্টারন্যাশনাল (ঢাকা), পি সি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটি (টাঙ্গাইল), শাহমনি জাদু একাডেমী (ঢাকা), রুপান্তর ম্যাজিক একাডেমী (শরিয়তপুর), কেরানীগঞ্জ ম্যাজিক সোসাইটি (ঢাকা), ভানুমতির খেল ম্যাজিক ইন্টারন্যাশনাল (ঢাকা), সোসাইটি অব ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান্স (কুয়েত), ভিশন ম্যাজিক একাডেমী (চট্টগ্রাম), যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ (নিউইয়র্ক), সজিব ওয়াজেদ জয় পরিষদ (ঢাকা), বঙ্গবন্ধু থিয়েটার (নিউইয়র্ক), বঙ্গবন্ধু সাহিত্য একাডেমী (খুলনা), ইন্দ্রধনুস ম্যাজিক ইন্টারন্যাশনাল (কোলকাতা), বাংলাদেশ কালচারাল সোসাইটি (নিউইয়র্ক), গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ (নিউইয়র্ক), বাংলাদেশী আমেরিকান পুলিশ ক্লাব (নিউইয়র্ক), ম্যাজিক সার্কেল অব বাংলাদেশ (ঢাকা) এবং বন্ধু ম্যাজিক একাডেমি (রংপুর)। আমাদের সনদপত্রে তাদের লোগো থাকছে।
খান শওকত বলেন, করোনায় জাদুশিল্পীদের কোন শো নাই, কোন ইনকাম নাই। তাদের মনোবল ভেঙে পড়েছে। তারা সারাজীবন মানুষকে বিনোদন দিয়ে সবার জীবনকে উৎসাহিত করেছেন, অথচ আজ এদের পাশে কেউ নেই। শিল্পী হলেও এরাতো মানুষ। এদেরকেও পারিবারিক দায় দায়িত্ব পালন করতে হয়। এদেরকে উৎসাহ দেয়া দরকার। অন্যান্য শিল্পীদের মতো এরাও বেশ অভিমানী। মনে কষ্ট নিয়ে বসে থাকবে, কিন্তু কারো কাছে হাত পাতবে না। সবকিছু বিবেচনা করে এদের উৎসাহ, আনন্দ ও কল্যানে বাংলাদেশের ও প্রবাসের একদল জাদুশিল্পীর সহযোগিতায় এভাবে প্রতিমাসে নিয়মিত প্রতিযোগিতা চলবে। যারা বিজয়ী হবেন, তাদের নিয়ে ভবিষ্যতে আরও ব্যাপক উদ্যোগ নেয়ার পরিকল্পনা আছে। যোগ্য শিল্পীরা এগিয়ে যাবেন। এই করোনাকালে ঘরে বসে আপনার মেধা ও যোগ্যতা দিয়ে প্রতিমাসে আয়ের সুযোগ নিন এবং বিশ্বব্যাপী আপনার প্রদর্শনী পৌঁছে দিন।
সেপ্টেম্বর মাসের প্রতিযোগিতার জন্য সকল প্রতিযোগিকে আগামী ১লা সেপ্টেম্বর থেকে ২০শে সেপ্টেম্বর এর মধ্যে ১টা ম্যাজিকের সর্বোচ্চ ৪ মিনিটের ভিডিও পাঠাতে হবে। ভিডিওতে কোন প্রকার এডিটিং করা যাবেনা।
প্রতিমাসের ২১ থেকে ২৪ তারিখ বিচার বিবেচনা চলবে। ২৫ তারিখে চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হবে। ৩০ তারিখে বিকাশে টাকা পেয়ে যাবেন বিজয়ীরা। তাদের সনদপত্র আমেরিকা থেকে পাঠানো হবে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের কাছ থেকে কোন রেজিষ্ট্রেশন ফিস নেয়া হবে না। বিজয়ীদের ১ম পুরস্কার: ৩,০০ টাকা ও সনদপত্র। ২য় পুরস্কার: ২,০০০ টাকা ও সনদপত্র। ৩য় পুরস্কার ১,০০০ টাকা ও সনদপত্র।


