সন্ধান২৪.কম ক্যাম্পে ডাক পাওয়া একের পর এক খেলোয়াড়ের দেহে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। দুদিনে পরীক্ষা করানো ২৪ জন ফুটবলারের ১১ জনেরই ভাইরাসে সংক্রমণের কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন । ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের প্রাথমিক বাছাইয়ের জন্য অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুক্রবার থেকে গাজীপুরে ক্যাম্প। খেলা হবে অক্টোবরে। ৮ অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ বাংলাদেশের। জাতীয় দলের ক্যাম্পে প্রথম করোনা ধরা পড়ে বিশ্বনাথ ঘোষের। পরে নাজমুল ইসলাম, এমএস বাবলু ও সুমন রেজার সংক্রমণের খবর আসে।
হাইলাইট
- বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচের ক্যাম্পে ডাক পাওয়া একের পর এক খেলোয়াড়ের দেহে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে।
- দিনে পরীক্ষা করানো ২৪ জন ফুটবলারের ১১ জনেরই ভাইরাসে সংক্রমণের কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (BFF)
- ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের প্রাথমিক বাছাইয়ের জন্য অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
