বাংলাদেশ-মায়ানমার সীমান্তে গুলিতে নিহত বিমান বাহিনীর পদস্থ অফিসার

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশ সীমান্তে মাদক পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক সেনা আধিকারিকের। নিহত স্কোয়াড্রন লিডার র‍্যাংকের ডিজিএফআই (DGFI) পদে ছিলেন। মায়ানমার লাগোয়া বান্দরবনের তমব্রু সীমান্তে সংঘর্ষে আহত হয়েছেন র‍্যাবের একজন কর্মকর্তাও। ওই সীমান্তে আরও সতর্ক হয়েছে বিজিবি।

সোমবার গভীর রাতে র‍্যাব (RAB) ও ডিজিএফআই মাদক পাচারকারীদের রুখতে যৌথ অভিযান চালায়। তাঁদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। চলে গোলাগুলি। ওই সংঘর্ষ চলাকালীন পাচারকারীদের গুলিতে ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা, বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার, নিহত হন। র‍্যাবের একজন সদস্য আহত হয়েছেন।

Exit mobile version