বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের নতুন কমিটিতে সভাপতি মিসবা, সাঃ সম্পাদক রানা

সন্ধান২৪.কম ঃ বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার  দুই বছরের জন্য গঠিত নতুন কমিটিতে সভাপতি পদে বর্তমান সভাপতি মিসবা আবদীন ও সাধারণ সম্পাদক রানা-কে বহাল রাখা হয়েছে।
গত ২৮ নভেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ওজনপার্কের দেশী সেন্টারে অনুষ্ঠিত  সাধারণ সভায় সভাপতি মিসবা আবদীনের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা, কার্যকরী পরিষদের কর্মকর্তা এবং বিভিন্ন ফুটবল টিমের ম্যানেজার, ক্যাপ্টেন, প্রতিনিধিরা ও খেলোয়ার উপস্থিত ছিলেন। সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক রশিদ রানা।

গভায় আলোচনা শেষে স্পোর্টস কাউন্সিলের দুই বছরের জন্য (২০২২-২০২৩) নতুন কমিটি গঠন পর্বে সভাপতি পদে ৮/১০ এবং সাধারণ সম্পাদক পদে ৪/৫জন মৌখিকভাবে প্রার্থীতার কথা জানালে পরবতীতে সমঝোতার মাধ্যমে অনেকেই তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ার পর চুড়ান্ত পর্যায়ে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককেই স্ব স্ব পদে বহাল রাখা হয়। এরপর উপদেষ্টা পরিষদের সাথে আলোচনার মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন।
সভায় স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে মনজুর আহমেদ চৌধুরী, আব্দুর রহীম বাদশা, দুলাল মিয়া (হাজী এনাম), আব্দুর নুর বড় ভূইয়া, সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল সহ উল্লেখযোগ্যদের মধ্যে সাইফুর খান হারুন, ফখরুল ইসলাম দেলোয়ার, সাইফুল ইসলাম, আব্দুল কাদির লিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version