সন্ধান২৪.কম: পুরোনোকে বিদায় করে আসছে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। এবার ঈদের পর বাংলা বর্ষবরণ উৎসব। তাই নিউইয়র্কে বেশ কয়েকটি সাস্কৃতিক সংগঠনের আয়োজনে চলছে বাঙালির প্রাণের উৎসবের প্রস্তুতি।
আয়োজকরা বলেন, নিউইয়র্কে ব্যাপক আয়োজনে নববর্ষ বরণ অনুষ্ঠানের আয়োজন অন্যায়ের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সচেতন করে তোলার জন্যই এ ধরনের আয়োজন। আমরা প্রবাসী বাঙালিরা রক্তচক্ষুকে তোয়াক্কা করিনি। গতবার অনেকের নিষেধ সত্ত্বেও আমরা বর্ষবরণ করেছি। তিনি বলেন, আমরা চাই জনসাধারণ আমাদের সঙ্গে একাত্ম হোক। কারণ এই আয়োজন আমাদের আগামী প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে তুলে ধরার জন্য।’

টাইম স্কয়ার প্রাঙ্গণে এন আর বি ওয়াল্ড ওয়াইডএর চলছে মঞ্চ তৈরিসহ চূড়ান্ত প্রস্তুতি। আজ শুক্রবারের মধ্যে মূল মঞ্চ তৈরি সম্পন্ন হবে। টাইমস্ স্কয়ারে সহস্র কন্ঠে বিশ্ব বাঙালির বাংলা বর্ষ বরণ ১৪৩১ হবে ১৩ এপ্রিল শনিবার। এদিন দুপুর ২ টা উদ্বোধন হবে অনুষ্ঠান শেষ হবে রাত ৮ টায়। পরের দিন ১৪ এপ্রিল জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দিনব্যাপী এই সংগঠনটি নববর্ষ উদযাপন করবে। দুইদিনের অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা ছাড়াও শিল্পকলা একাডেমি ইউ এস এ,প্রকৃতি, সংগীত পরিষদ, বহ্নিশিখা, রবীন্দ্র একাডেমি এবং উত্তর আমেরিকা জনপ্রিয় সংগীত শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন।
অন্যদিকে আনন্দধ্বনীর প্রায় দেড়শ শিল্পীকে নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া চলছে। নিউইয়র্কে আনন্দধ্বনির বর্ষবরণ শুরু ২০১৭ সাল থেকে যা এখন পর্যন্ত বহমান । এবারে আনন্দধ্বনির নিউইয়র্ক প্রভাতী বর্ষবরণ আগামী ১৪ এপ্রিল রবিবার সকাল ৮:১৫ মিনিটে জামাইকার দি মেরী লুইস একাডেমীতে। বিশেষ শিল্পী হিসাবে থাকবেন অদিতি মহসিন ।বিশেষ পরিবেশনায় আনন্দধ্বনি ও প্রবাসের বিশিষ্ট শিল্পী ও আবৃত্তিগণ । অনুষ্ঠানে সকল দর্শকের জন্য প্রাত:রাশ (সকাল ৭-৮:৩০ টা) অনুষ্ঠান শেষে বৈশাখী আহার।
ডনউইয়র্কের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ড্রামা সার্কল ১৪ এপ্রিল ডউসাইডের গুলসান ট্যারেসে আয়োজন করেছে বর্ষবরণ ১৪৩১। এখানে বিভিন্ন কর্মসূচী ছাড়াও আগত সুধীজনদের পান্তা ইলিশ দিয়ে আপ্যায়ন করা হবে। অনুষ্ঠান শুরু হবে সন্ধা ৬ টায়্
১৪ এপ্রিল রবিবার বেলা ২টা থেকে রাত দশটা পর্যন্ত জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ডায়াস্পোরা ইউ এস এ ইনক আয়োজন করেছে সম্মিলিত বর্ষবরন ২০২৪ অনুষ্ঠানের। একই সাথে থাকছে মুক্তিযুদ্ধ যাদুঘরের সৌজন্যে ‘৭১ এ মুক্তিযুদ্ধের বেশ কিছু স্থিরচিত্র।
বিশ্ব জুড়ে বাংলা ও বাঙ্গালীর ঐতিহ্য ছড়িয় দিতে ১৩ এপ্রিল শনিবার দুপুর ১২ টা থেকে রাত ৯টা পর্যন্ত , জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আবহমান বাংলা ও বাঙ্গালীর লালিত সংস্কৃতি চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন করবে বাঙালি ক্লাব ইউএসএ।
এছাড়াও বেশ কয়েকটি সংগঠন বাঙলা বর্ষবরণের আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান।