বাইডেন আর কমলার এবার থেকে নিয়মিত করোনা পরীক্ষা

সন্ধান২৪.কম ডেস্ক:‌ নভেম্বরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে আরও বেশি করে প্রচারে নামতে চায় বর্তমানের বিরোধী দল ডেমোক্র‌্যাটরা। সেজন্য তাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসে নিয়মিত করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিল। 

বাইডেন এবং কমলার সহযোগী, সচিব সকলেরই নিয়মিত করোনা পরীক্ষা করা হবে। উল্লেখ্য দেশে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়েও ট্রাম্প প্রশাসনের দিকে আঙুল তুলেছেন বিডেন। তাঁর অভিযোগ, ট্রাম্প বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না, জনসাধারণকে সচেতন করছেন না। তাই নিজে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে আর কোনও ভুল করতে চান না। 
মার্চ থেকেই আমেরিকায় করোনার প্রকোপ বেড়েছে । তাই তখন থেকে ডেলাওয়ারে নিজের বাড়ির আশপাশেই মূলত প্রচার করেছেন ৭৭ বছরের বাইডেন। খুব বড় জনসভা করেননি। গত সপ্তাহে দলের জাতীয় কনভেনশনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ঘোষিত হয়েছেন। এর পর আর চুপ করে বসে থাকা যায় না। দলও সেই অনুমতি দেবে না। মার্কিনিদের আরও কাছে পৌঁছে যেতে হবে তাঁকে। 
ডেমোক্র‌্যাটরা বারবার স্বচ্ছ প্রশাসনের দাবি তুলেছে। ট্রাম্পের দিকে এই নিয়ে আঙুল তুলেছে। নিজেদের ক্ষেত্রেও সেই স্বচ্ছতা বজায় রাখতে চায়। এমনকী প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর করোনার রিপোর্ট নিয়ে কোনও আড়াল রাখতে চায় না দল। তাই স্থির করেছে, রোজ বাইডেন এবং কমলার করোনা পরীক্ষা হবে। তার পর সেই রিপোর্ট সাধারণের কাছে প্রকাশ করা হবে। 

 

Exit mobile version