Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home Uncategorized

বাপ দাদার সম্পত্তি ফেরতের দাবীতে সাঁওতালদের বিক্ষোভ মিছিল

গোবিন্দগঞ্জ আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

August 10, 2020
in Uncategorized, বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
18
VIEWS
Share on Facebook

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার সাঁওতালরা তাদের বাপ দাদার জমি ফেরত, নিহত তিন সাঁওতাল শ্যামল, মঙ্গল ও রমেশ হত্যা ও সাঁওতালদের বাড়ী ঘরে আগুন লাগানোর সাথে যুক্ত আসামীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, এএলআরডি ও জনউদ্যোগ, গাইবান্ধার আয়োজনে সাঁওতাল ও বাঙালিরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজনে ছিল। 

গতকাল ৯ আগষ্ট রবিবার বিক্ষুব্ধ সাঁওতালরা বিভিন্ন দাবী সম্বলিত ফেস্টুন, পতাকা সহ একটি বিক্ষোভ মিছিল নিয়ে মাদারপুর-জয়পুর সাঁওতাল পল্লী হতে পায়ে হেঁটে ১৪ কিলোমিটার রাস্তা অতিক্রম করে গোবিন্দগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে মহাসড়কের থানা মোড়ে এসে সমাবেশ করে।

পরে সেখানে সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, পরিবেশ আন্দোলনের আহবায়ক ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারন সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাঁওতাল হত্যার মামলার বাদী থমাস হেমব্রম, আদিবাসী নেত্রী তৃষ্ণা মুর্মু, ভূমি সংগ্রাম কমিটির নেতা স্বপন শেখ, গণেশ মুর্মু, রাফায়েল হাসদা, আরিফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার প্রায় চার বছর হলেও তাদের বাপ-দাদার সম্পত্তি ফেরত পাওয়ার জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হয় নাই। চুড়ান্ত অভিযোগ পত্রে ঘটনার সাথে সরাসরি যুক্ত এজাহারভূক্ত আসামী গোবিন্দগঞ্জ আসনের সে সময়ের সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও প্রকাশ্যে সাঁওতালদের বাড়ি ঘরে অগ্নিসংযোগকারী অতি উৎসাহী পুলিস গুরুত্বপূর্ণ আসামীদের নাম বাদ দেয়ায় তারা বিক্ষুদ্ধ হয়েছেন। তারা বলেন, সারা পৃথিবীর গণমাধ্যমে প্রকাশিত আগুন লাগানোর ফুটেজ, ছবি প্রকাশ পেলেও এখন পর্যন্ত কোন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে বিচারের আওতায় আনা হয়নি। এর মাধ্যমে সাঁওতালদের সাথে পরিহাস করা হয়েছে। বর্তমানে সিআইডি’র কাছে মামলাটি তদন্তাধীন আছে। সিআইডি’র কাছে মামলাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চার্জ প্রদানের দাবী করেন। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। বক্তরা আরো বলেন করোনাকালীন সময়ে সাঁওতালদের জীবন জীবিকা দুবিসহ হয়ে পড়েছে, সাঁওতালরা অর্ধাহারে অনাহারে দিনযাপন করছে, কিন্তু প্রশাসন থেকে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

 

Continue Reading

Related Posts

বাংলাদেশ

ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক

February 6, 2026
12
বাংলাদেশ

বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

January 30, 2026
3

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version