Wednesday, February 11, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বিজেপির লক্ষ্য দল ভাঙানো, অভিযোগ কংগ্রেসের

July 18, 2020
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
3
VIEWS
Share on Facebook
সন্ধান২৪.কম ডেস্ক : তিন  মাসে আগে, তখনও দেশে জুড়ে লকডাউন জারি হয়নি। বিদেশ থেকে বিমান আসছে নিয়মিত। দিল্লিতে সংসদের অধিবেশন রমরমিয়ে চলছে। মধ্যপ্রদেশে কমল নাথ সরকারের গদি টালমাটাল। কংগ্রেসের বিধায়কদের ভাঙিয়ে কমল নাথ সরকার ফেলার চেষ্টায় ব্যস্ত বিজেপি।

বিজেপি নেতৃত্ব রাজস্থানে অশোক গহলৌতের সরকার ফেলার চেষ্টায় সক্রিয় বলে অভিযোগ করেছে কংগ্রেস । বিজেপির নেতা-মন্ত্রীরা টাকা দিয়ে সচিন পাইলট-সহ কংগ্রেস বিধায়কদের কেনার চেষ্টা করছিলেন কি না, তা নিয়ে তদন্তও শুরু হয়েছে।

বিজেপি  এই অভিযোগ অস্বীকার করছে। রাজস্থানের বিজেপি সভাপতি সতীশ পুনিয়ার দাবি, মরু-রাজ্যে অশোক গহলৌতের সরকারের সঙ্কটের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। সবটাই কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফল। বিজেপি নেত্রী উমা ভারতী এ জন্য রাহুল গাঁধীকে দুষে বলছেন, মধ্যপ্রদেশ হোক বা রাজস্থান, সরকার পতনের কারণ রাহুল গাঁধীর ঈর্ষা। রাহুল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সচিন পাইলটদের হিংসা করেন। 

কংগ্রেসের প্রশ্ন, নরেন্দ্র মোদী সরকার তথা বিজেপির অগ্রাধিকার কী? আজ এআইসিসি-র সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের অভিযোগ, “যখন অতিমারিতে মানুষ কষ্ট পাচ্ছেন, হাজার হাজার লোক মারা যাচ্ছেন, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে, তখন কেন্দ্রে বিজেপি সরকারের অগ্রাধিকার হল গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার ফেলে দেওয়া!”

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দলবল সমেত বিজেপিতে যোগ দেওয়ার পরে মধ্যপ্রদেশে আর সরকার টিকিয়ে রাখা যাবে না বুঝতে পেরে ১৬ মার্চ পদত্যাগ করেন কমল নাথ। বিজেপির শিবরাজ সিংহ চৌহান ২৩ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। সে দিনই তড়িঘড়ি সংসদের অধিবেশনে ইতি টেনে পরের দিন থেকে লকডাউন ঘোষণা হয়ে গেল। কমল নাথ সে সময়ই অভিযোগ তুলেছিলেন, রাহুল গাঁধী ফেব্রুয়ারিতে করোনা নিয়ে সতর্ক করলেও বিজেপি মধ্যপ্রদেশের সরকার ফেলার জন্য লকডাউন জারি করেনি। করোনা সংক্রমণ রুখতে মধ্যপ্রদেশের বিধানসভা অধিবেশন মুলতুবি করে দিলেও আদালতে তার যৌক্তিকতা নেই বোঝাতে সংসদের অধিবেশন চালু রেখেছিল।

আজ বেণুগোপাল বলেন, “রাজস্থানে বিজেপি এমন এক সরকারকে ফেলার চেষ্টা করছে, যে সরকার কোভিডের মোকাবিলায় খুবই ভাল কাজ করছে। বিজেপি সক্রিয়তার ফলে গোটা রাজ্যের কোভিড মোকাবিলায় প্রস্তুতি বেলাইন হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। মধ্যপ্রদেশেও বিজেপি একই কাজ করেছিল।”

 

 

Continue Reading

Related Posts

আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের

February 6, 2026
7
আন্তর্জাতিক

‘গ্রিনল্যান্ড আমেদেরই’, সুইৎজারল্যান্ডে সদর্পে ঘোষণা ট্রাম্পের

January 21, 2026
7

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version