Wednesday, February 11, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিজ্ঞান ও প্রযুক্তি

রাত পোহালেই বিশ্বে করোনা শনাক্তের এক বছর

December 31, 2020
in বিজ্ঞান ও প্রযুক্তি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
10
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : ৩১ ডিসেম্বর বিশ্বে করোনাভাইরাস শনাক্তের একবছর পূর্ণ হচ্ছে । চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয় গত বছরের ৩১ ডিসেম্বর ।

এরপর সংক্রমণ বিভিন্ন দেশে ছড়িয়ে পরে ফেব্রুয়ারি-মার্চের দিকে  । প্রথমদিকে চীনের উহান শহরে ব্যাপকভাবে করোনা সংক্রমণের বিস্তার ঘটলেও লকডাউন (অবরুদ্ধ), অন্য প্রদেশের সঙ্গে উহানকে বিছিন্ন রাখা, পর্যায়ক্রমে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করে চীন সরকার।

কোন কোন দেশ সংক্রমণ ঠেকাতে কিছুটা দেরিতে বিমান চলাচল, নাগরিকদের চলাফেরা ও অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে।চীন সরকার প্রথমদিকে করোনা সংক্রমণ সামলাতে হিমশিম খেলেও যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ খুব একটা কঠোর সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেনি। 

চীনে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার তিনমাসের মধ্যেই বিশ্বের শতাধিক দেশ করোনায় আক্রান্ত হয়। এরপর এপ্রিলে ‘করোনা মহামারী’ ঘোষণা করে বিশ^স্বাস্থ্য সংস্থা। মহামারী ঘোষণার পরও অনেক দেশ দেরিতে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করে।

চীনে করোনাভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ঘটলেও দেশটি বেশ দক্ষতার সঙ্গেই করোনা মহামারী সামাল দিয়েছে। শীর্ষ করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে চীনের অবস্থান এখন ৮১তম। বুধবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত দেশটিতে ৮৭ হাজার ২৭ জনের সংক্রমণ শনাক্ত এবং করোনায় দেশটিতে মোট ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনা শনাক্ত হলেও এরপর মাত্র দুইমাসে অর্থাৎ গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতেই তা পুরোপুরি নিয়ন্ত্রণে সক্ষম হয় দেশটির স্বাস্থ্য বিভাগ। এরপর থেকে দেশটিতে সংক্রমণ খুব একটা শনাক্ত হচ্ছে না। মাঝেমধ্যে দু’চারজন শনাক্ত হলেও কঠোর পদক্ষেপ নিয়ে তা নিয়ন্ত্রণ করছে চীন সরকার।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত বিশ্বে ৮ কোটি ২৪ লাখ ৬৩ হাজার ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এক বছরে করোনা মহামারীতে বিশ্বে ১৭ লাখ ৯৯ হাজার ৯২২ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি করোনা শনাক্ত এবং মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বুধবার পর্যন্ত ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৭১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৩ লাখ ৪৬ হাজার ৫৭৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ভারতে বুধবার পর্যন্ত ১ কোটি ২ লাখ ৪৫ হাজার ৩২৬ জনের করোনা শনাক্ত এবং ১ লাখ ৪৮ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে ৭৫ লাখ ৬৪ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত এবং ১ লাখ ৯২ হাজার ৭১৬ জনের মৃত্যু হয়েছে।

 

Related Posts

বিজ্ঞান ও প্রযুক্তি

আমেরিকায় তুষারঝড়ের মাঝেই একের পর এক গাছ বিকট শব্দে ফাটছে!

January 28, 2026
3
বিজ্ঞান ও প্রযুক্তি

রবিবার থেকেই পৃথিবী পেল ‘দ্বিতীয় চাঁদ, কী এই দ্বিতীয় চাঁদ?

September 29, 2024
3
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version