বৃষ্টিতে ভিজে ভোর থেকে টিকের প্রত্যাশী সৌদি প্রবাসীদের ভীড়

 সন্ধান২৪.কম : ২৪ সেপ্টেম্বর  সৌদি আরবের ফিরতি টিকেট পাওয়ার আশায় ভোর ৪টা থেকে সোনারগাঁওয়ের সামনে ভিড় করেছেন টিকেট প্রত্যাশীরা। সকালে কয়েকদফা বৃষ্টি হলেও তা উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে থাকেন তারা।

আকামার মেয়াদ আগামী ১৭ অক্টোবর পর্যন্ত  বাড়ানো হলেও তা নিয়ে স্বস্তিতে নেই কেউই। হোটেলের ভেতর টোকেন নিয়ে অবস্থান নেয়া দেড় থেকে দুশো যাত্রীর একজনও টিকিট না পেলেও গতকাল সৌদিগামী এয়ারলাইন্সের যাত্রীরা কোথা থেকে টিকেট পেলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন যাত্রীরা।

সৌদি সরকার বাংলাদেশ সরকারের অনুরোধে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে । ২২ সেপ্টেম্বর থেকে এর মেয়াদ আরও ২৪ দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত প্রবাসীদের আকামার মেয়াদ বাড়ানো হয়।

সৌদি এয়ারলাইন্সের ১৫ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি এবং ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু করার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইট চালু হচ্ছিল না। এতে ২২ ও ২৩ সেপ্টেম্বর (মঙ্গল ও বুধবার) রাজধানীর সোনারগাঁও হোটেলে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা।

ইতোমধ্যে অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আরও অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে যেন সৌদিতে যেতে পারেন, তাই আপাতত সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চালু করতে হবে দ্রুত।

 

Exit mobile version