সন্ধান২৪.কমঃ উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার প্রবল সমালোচনার মুখে পড়েছে গঙ্গার পাড়ে বালিতে মৃতদেহ কবর দেওয়া এবং অনেক মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়ার ছবি দেখার পর । বলা হচ্ছে যোগী মুখে ধর্মের কথা বললেও, বাস্তবে তিনি কোন রকম ধর্ম-কর্ম না মেনে মৃতদেহ ভাসিয়ে অথবা বালিতে মৃতদেহ কবর দেওয়া হচেছ। এঘটনায় পুরো ভারত যোগীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে।

কয়েকদিন আগে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নদীতীরে বালির মধ্যে রাশি রাশি করোনায় মৃতদেহ দেহ পুঁতে রাখার খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল। একে তো নদীতে ভাসতে থাকা মৃতের সারি। তার উপরে দেখা গিয়েছিল বালির মধ্যে জেগে থাকা শয়ে শয়ে মৃতদেহ! সংবাদ সংস্থা রয়টার্স ড্রোনের সাহায্যে তোলা সেই ভয়াবহ দৃশ্যের ছবি দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। কড়া সমালোচনার মুখে পড়া যোগী সরকার সেই সব মৃতদেহগুলির যথাযথ সৎকার করার উদ্যোগ নিল।
কয়েকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রয়াগরাজের সঙ্গম এলাকায় বৃষ্টির ফলে মৃতদেহের উপর বিছানো কাপড় বেরিয়ে পড়েছে। কয়েকশো মৃতদেহ কবর দেওয়ার পর সেই কবর বাঁশের লাঠি দিয়ে পৃথক করে দেওয়া হয়। উপরে বিছিয়ে দেওয়া হয় গেরুয়া কাপড়।
ভয়াবহ এসব ছবি সামনে আসতেই আশপাশের অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। কুকুরে কবর খুঁড়ছে। বৃষ্টির কারণে সেই কাপড় সরে যেতেই মৃতদেহগুলি বেরিয়ে পড়ে। প্রয়াগরাজ পুরসভা ইতিমধ্যেই সঙ্গম এলাকায় গঙ্গার পাড়ে একটি দল মোতা য়েন করেছে। বালিতে কবর দেওয়া মৃতদেহের সীমা নির্ধারণের জন্য ব্যবহৃত বাঁশের লাঠিগুলি সরিয়ে ফেলা হয়েছে। পুরসভার কর্মীরা প্রয়াগরাজের শ্মশান ঘাটে পুনরায় বালি দিয়ে মৃতদেহগুলি ঢেকে দেন।