ব্যর্থতার বৃত্ত ভেঙে দুর্দান্ত বার্সেলোনা

সন্ধান ২৪.কম:টানা দুই ম্যাচে হতাশাজনক ফলের পর ভালেন্সিয়াকে পেয়ে আলো ছড়াল বার্সেলোনার আক্রমণভাগ। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচে আধিপত্য বিস্তার করা দলটি চমৎকার পারফরম্যান্সে তুলে নিল দারুণ এক জয়।

মেস্তায়া স্টেডিয়ামে রোববার লা লিগার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। তাদের পক্ষে জোড়া গোল করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং এবং একটি করে করেন ফ্রেংকি ডি ইয়ং ও পেদ্রি।

মৌসুমের শুরু থেকে ধুঁকতে থাকা বার্সেলোনা এদিনের আগে লিগে যে কয়েকটি ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স দেখাতে পেরেছে, তার একটি এই ভালেন্সিয়ার বিপক্ষে গত অক্টোবরে। আসরের প্রথম দেখার সেই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল কাতালান ক্লাবটি।

মেসি-গ্রিজমানদের হারিয়ে শক্তি হারানো দলটির সবচেয়ে বড় দুর্ভাবনা হয়ে উঠেছে যথেষ্ট আক্রমণ করেও সুযোগ কাজে লাগাতে না পারা। তবে এদিনের বার্সেলোনা ছিল ভিন্ন; প্রথমার্ধে তারা তিন শট নিয়ে সবকটিই রাখে লক্ষ্যে এবং প্রতিটিই গোল।

Exit mobile version