ব্যালন ডি’অর জেতার ইচ্ছা থাকলে এমবাপ্পের দলে না খেলার পরামর্শ দিয়েছেন পিকে।
বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার আরলিং হরলান্ড
কিলিয়ান এমবাপ্পে ও আরলিং হরলান্ডের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন আজকের নয়। এমবাপ্পে তো কয়েক মৌসুম ধরেই আর হরলান্ডও সাম্প্রতিক সময়ে যাই যাই করছেন রিয়ালে।
তাঁদের মধ্যে একজনকে কথার প্যাঁচে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করলেন বার্সেলোনা তারকা জেরার্ড পিকে। সরাসরি রিয়ালে যেতে নিষেধ করেননি পিকে। তবে ব্যালন ডি’অর জেতার ইচ্ছা থাকলে এমবাপ্পের দলে না খেলার পরামর্শ দিয়েছেন তিনি।
বোঝাই যাচ্ছে, পিকের এই বিনা পয়সার পরামর্শ বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার হরলান্ডের প্রতি।
বিশ্বকাপজয়ী এমবাপ্পে তারকা ইমেজে হরলান্ডের চেয়ে এগিয়ে। পিএসজিতে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেললেও কয়েক মৌসুম ধরেই তাঁর রিয়ালে যাওয়ার গুঞ্জন চলছে।
এবার দলবদলে জার্মানির সংবাদমাধ্যম ‘বিল্ড’ তো বলেই দিয়েছে, এমবাপ্পের রিয়ালে যাওয়া নিশ্চিত। ফরাসি তারকার সঙ্গে ক্লাবটি এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছে। মৌসুম শেষে আগামী ১ জুলাই থেকে নাকি রিয়ালের খেলোয়াড় হয়ে যাচ্ছেন এমবাপ্পে।


