সন্ধান২৪.কমঃ গত বুধবার সন্ধ্যায় ব্রঙ্কসে বাংলাদেশী অধ্যুষিত এলাকায় বারী রেস্টুরেন্টের আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো ।
এলাকার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ফিতা কেটে এই রেস্টুরেন্টের উদ্বোধন করেন বারি হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাসিনা ও বারী রেস্টুরেন্টের কর্ণধার এবং বারী হোম কেয়ারের সিইও আসিফ বারী টুটুল।

এ উপলক্ষে ব্রঙ্কসের ১৪১২ কেস্টল হিল এভিনিউয়ে অবস্থিত পুরো রেস্টুরেন্টটি বর্ণিল সাজে সাজানো হয়।
উদ্বোধনের আগে বারী রেস্টুরেন্টের পার্টি হলে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলা বাজার মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া।
দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় বারী রেস্টুরেন্টের কর্ণধার এবং বারী হোম কেয়ারের সিইও আসিফ বারী টুটুল অতি অল্প সময়ের আহবানে উপস্থিত হওয়ার জন্য কমিউনিটির সকল শ্রেণী-পেশার মানুষকে অভিনন্দন জানান। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আমি এই রেস্টুরেন্ট চালু করেছি । এতে করে আমি যেমন কমিউনিটির মানুষের কর্মসংস্হান সৃষ্টি করতে সক্ষম হচ্ছি, তেমনি ভাবে নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির সম্মান বাড়াতেও ভূমিকা রাখার সুযোগ পাচ্ছি।
এ সময় বারি হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাসিনা নতুন এই ব্যবসায় সবার সহযোগিতা চেয়ে বলেন, নিউইয়র্কে আমরা বাংলাদেশীরা একটি পরিবার। আমাদের মধ্যে এ বন্ধন আরও সুদৃঢ হোক। নতুন চালু হওয়া এই রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট এন মজুমদার, বাংলা বাজার মসজিদ কমিটির চেয়ারম্যান ডা. আব্দুস সবুর, রাফেল তালুকদার,শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলমসহ অনেকে।
পরে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।