ব্রঙ্কসে স্কুলের সামনে দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডার জেরে এলোপাতাড়ি ছোড়া গুলিতে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। গতকাল ৮ এপ্রিল ব্রঙ্কসের ইস্ট ১৫৬ স্ট্রিটে এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শিক্ষার্থী তার দুই বন্ধুর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এসময় এক ব্যক্তি ক্রসওয়াক দিয়ে পার হওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে তিনি বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এতে গুলি গিয়ে লাগে ওই শিক্ষার্থী এবং আরও দুজনের গায়ে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেয়ার গুলিবিদ্ধ ওই শিক্ষার্থী মারা যায়।
অন্য দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। নিউইয়র্কের পুলিশ প্রধান কিচ্যান্ট সেওয়েল জানান, সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীকে আটকের চেষ্টা চলছে।
