সন্ধান২৪.কম : বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল একার টোকিও অলিম্পিকের জন্য দল ঘোষণা করেছে । ১৮ সদস্যের দলে জায়গা হয়নি নেইমারের। অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজ দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন ।

অলিম্পিক আসরে ফুটবল মূলত অনূর্ধ্ব-২৩ দলের হয়ে থাকে । তবে কোন দল চাইলে ২৩ বছরের বেশি বয়স্ক ৩ জন ফুটবলারকে দলে নিতে পারে। সে হিসেবে খেলতে পারতেন ২৯ বছর বয়সী নেইমার। তবে কোচ তার পরিবর্তে বিবেচনা করেছেন অন্য তিনজনকে।
দলীয় অধিনায়ক ৩৮ বছর বয়সী দানি আলভেজকে বানানো হয়েছে । ইনজুরির কারণে কোপা আমেরিকার দলে জায়গা পাননি তিনি। রাখা হয়েছে ৩১ বছর বয়সী গোলকিপার সান্তোস ও সেভিয়ার ২৮ বছর বয়সী ডিফেন্ডার দিয়েগো কার্লোসকে।
২০১৬ সালে সবশেষ রিও অলিম্পিকে স্বর্ণ জিতেছিলো ব্রাজিল।