Tuesday, February 10, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ব্রিটেনে ‘লোন উলফ’ হামলায় মৃত ৩, নেপথ্যে জেহাদিরা

June 21, 2020
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
15
VIEWS
Share on Facebook

An Images

 

 সন্ধান ২৪.কম ডেস্ক :  শনিবার লন্ডনের পশ্চিমে রিডিংস শহরের একটি পার্কে হামলা করেছে সন্ত্রাসবাদীরা। রবিবার এমনটাই জানিয়েছে ব্রিটিশ পুলিশ। তাদের  দাবি, এটি একটি ‘লোন উলফ’ হামলা। হামলাকারী  লিবিয়ান যুকবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২০ জুুন লন্ডনের পশ্চিমে প্রায় ৬০ কিলোমিটার দূরে  রিডিংস শহরের ফরব্যুরি গার্ডেনস পার্কে অস্ত্র নিয়ে হামলা চালায় এক যুবক। ধারাল অস্ত্রের কোপে ঘটনাস্থলেই  তিনজনের মৃত্যু হয়। আহত হন পার্কে ঘুরতে আসা বেশ কয়েকজন মানুষ। পরে হামলাকারী যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবক লিবিয়ার নাগরিক বলে অসমর্থিত সূত্রে খবর। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। তিনি বলেন, “রিডিংসে ঘটা ঘটনায় যাঁরা প্রভাবিত হয়েছেন তাঁদের জন্য আমার সমবেদনা রইল।” সুত্র সংবাদ প্রতিদিন

এদিকে, এই ঘটনা সন্ত্রাসবাদী হামলা বলে দাবি করেছে ব্রিটিশ পুলিশ।  এক তদন্তকারী মনে করছেন, আসলে এটি একটি ‘লোন উলফ’ হামলা। এই পদ্ধতিতে কোনও ব্যক্তি বিশেষকে মগজ ধোলাই করে একা আত্মঘাতী হামলা চালাতে উৎসাহী করে তোলা হয়। এক্ষেত্রে ওই ব্যক্তির সরাসরি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে কোন যোগ থাকে না। ইন্টারনেট বা জিহাদি বইপত্রের মাধ্যমে তার মধ্যে পরোক্ষে ধর্মীয় উন্মাদনা জাগিয়ে তোলা হয়। বিশ্লেষকদের মতে, ‘লোন উলফ’ হামলাকারীকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। কারণ জঙ্গি সংগঠনগুলির উপর নিয়মিত নজর রাখেন গোয়েন্দারা। তবে নিজের বাড়িতে বসে ইন্টারনেটে জেহাদি ওয়েবসাইট দেখে কেউ হামলা চালানোর পরিকল্পনা করলে তা রুখে দেওয়া খুব কঠিন।

উল্লেখ্য, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ব্রিটেনে সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। রিডিংসের ঘটনা সেই আশঙ্কাই সত্যি করে তুলল। আর আগে চলতি বছরের শুরু দিকে, দক্ষিণ লন্ডনে (London) ছুরি নিয়ে হামলা চালিয়েছিল ২০ বছরের সুদেশ আম্মান নামের এক যুবক। ইসলামিক স্টেটের মতাদর্শ মেনেই লন্ডনের রাস্তায় ‘লোন উলফ অ‌্যাটাক’ চালিয়েছিল সে।

Continue Reading

Related Posts

আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের

February 6, 2026
7
আন্তর্জাতিক

‘গ্রিনল্যান্ড আমেদেরই’, সুইৎজারল্যান্ডে সদর্পে ঘোষণা ট্রাম্পের

January 21, 2026
7

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version