সন্ধান২৪.কমঃ বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে ব্রæকলিন পথমেলায় মানুষের ঢল নেমেছিল।
গত ২১ মে ব্রæকলিনের চার্চ ও ম্যাকডোনাল্ড এভিনিউতে অনুষ্ঠিত এই মেলায় বিপুল সংখ্যক নিউইয়র্কবাসী উপস্থিত ছিলেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানান হয়।
দিনব্যাপী বর্ণাঢ্য এই মেলার আয়োজনে এই মেলার অন্যতম সংগঠক সভাপতি কাজী আজম ,সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ,কনভেনর সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহনেওয়াজ ,মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ ও সাংস্কৃতিক চেয়ারম্যান এস এম ফেরদৌসের উপস্থিতিতে দুপুর দুইটায় মেলার ফিতা কেটে উদ্ভোধন করেন প্রধান অতিথি মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ।

৬৬ প্রেসিঙ্কট‘র কমান্ডিং অফিস ক্যাপ্টেন ডগলাস মুডি ও মাইমোনা ইডিস হসপিটালের ভাইস প্রেসিডেন্ট ডগলাসসহ আগত অতিথিবৃন্দ ও আয়োজক সংগঠনের কর্মকর্তারা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বিশাল মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়াম ,ডিস্ট্রিক্ট ৩৯-এর কাউন্সিল মেম্বার সাহানা হানিফ , ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জালেজ , মেয়র এরিক এডামসএর প্রতিনিধি সুকরানিসহ আরো অনেকে।

মেলায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন এটর্নি মঈন চৌধুরী,ফাহাদ সোলাইমান,আহসান হাবিব ,নুরুল আজিম ,গোলাম জিলানী ,আকাশ রহমান ,মোহাম্মদ হানিফ ,সৈয়দ এম রেজা ,ইলিয়াস মিয়া ,আলমগীর খান আলম ,জাহাঙ্গীর জয় , চায়নিজ কমিউনিটি লিডার লোলুই। অনুষ্ঠানের সার্বিক উপস্থানায় ছিলেন এসএম ফেরদৌস ও সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হলে চারুকলার খুদে শিল্পীরা তাদের নাচ-গান দিয়ে বাংলাদেশকে উপস্থাপন করে।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন রানু নেওয়াজ , দিনাত জাহান মুন্নি , শাহ মাহবুব ,শামীম সিদ্দিকী , অনীক রাজ,চন্দ্রা রায় ,আসমা জাহান , মিম , ত্রিনিয়া হাসান , রিয়ার হমান ,তাহমিনা , টিপু , খায়রুল বাসার প্রমুখ।


মেলায় পোষাক ,রকমারি ফুড ,গিফট আইটেম ,বিভিন্ন হোমকেয়ার , মেডিকেল সার্ভিসসহ প্রায় শখানিক ষ্টল বসে।
বাচ্ছাদের জন্য ছিল এবার স্পেশাল অনেক রাইডের ব্যবস্থা।
মেলায় ব্যাপক সমাগম হওয়ায় ৬৬ প্রেসিঙ্কটকে অনুরোধ করলে তারা আটটা পর্যন্ত মেলার সময় বর্ধিত করে।
অনুষ্ঠান শেষে সভাপতি কাজী আজম উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, এই ভাবে নিউইয়র্কবাসী যদি সহযোগিতা করেন, তবে আগামীতেও আরো ভালো মেলা উপহার দেয়া হবে।
মেলা সফল করার জন্য আগত অতিথি, কর্মকর্তা ও হাজারো দর্শক-শ্রেতাদের ধন্যবাদ জানিয়ে আহŸায়ক শাহনেওয়াজ বলেন, বাঙ্গালীর হাজার বছরের সংস্কৃতিকে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। এটি সবার আন্তরিক সহযোগিতার জন্য সফল হয়েছে।
মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ সার্বিক সহযোগিতার জন্য কলাকুশলী ও সকল আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।


