Tuesday, March 31, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

ব্রুকলিনে মেয়রের সহকারির সর্বস্ব লুট

July 12, 2022
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

নিউইয়র্ক সিটির আইনশৃংখলা পরিস্থিতির যে কতটা অবনতি ঘটেছে, তা আবারও উৎকটভাবে প্রমাণিত হলো প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে সিটি মেয়রের এক সহকারীর সর্বস্ব লুণ্ঠনের ঘটনার মধ্য দিয়ে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ব্রুকলিনের ভিনেগার হিলে হাডসন এভিনিউ ও ইয়র্ক স্ট্রিটের কোণায়। মেয়রের সহকারীর নাম ক্রিস বাউ (৩৩)। তিনি যখন তার গাড়ি নিতে যাচ্ছিলেন তখন ব্রুকলিন নেভি ইয়ার্ডের বাইরে এক নির্জন ট্রাফিক আইল্যান্ডে দুই সশস্ত্র ব্যক্তি তার ওপর হামলা করে তাকে মাটিতে ফেলে দেয়। প্রথমে একজন তার পায়ের পেছনে আঘাত করেছিল, অপরজন তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ক্রিস বাউ সশস্ত্র ব্যক্তিদ্বয়ের কাছে অনুনয় করেন, “আমার সাথে তোমরা এমন করতে পারো না। আমি মেয়রের জন্য কাজ করি। আমার রাস্তা থেকে সরে দাঁড়াও।” তিনি বার বার সিটি হলের সঙ্গে তার যোগসূত্রের উল্লেখ করে তস্করদের মনে ভীতি সঞ্চারের চেষ্টা করেন এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করেন। কিন্তু তাতেও চোরদের মনে মেয়রের সহকারীর জন্য দয়ার উদ্রেক হয়নি বা ভীত হওয়ার লক্ষণ্য দেখা যায়নি। বরং তাদের একজন তার শার্ট উচু করে যা দেখায় ক্রিস বাউ এর কাছে তা আগ্নেয়াস্ত্রের বাট বলে মনে হয়েছে।

সশস্ত্র ব্যক্তিদ্বয় ধরাশায়ী ক্রিস বাউয়ের পকেট হাঁতড়ে যা পায় সব নেয়, তার সেল ফোন ও ওয়ালেট নিয়ে ঘটনাস্থল থেকে পশ্চিম দিকে ইয়র্ক স্ট্রিট ধরে গোল্ড স্ট্রিটের দিকে চলে যায়। ক্রিস বাউ ব্রুকলিন নেভি ইয়ার্ডে গিয়ে পুলিশের সহায়তা পাওয়ার জন্য ৯১১ এ ফোন করে। পুলিশ ঘটনাস্থলে আসে, ক্রিসের কাছ থেকে ঘটনার বিবরণ শোনে এবং পুলিশ নেটওয়ার্কে সন্দেহভাজনদের সম্পর্কে অবহিত করে। ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়নি।

মেয়র এরিক অ্যাডামসের মুখপাত্র ফ্যাবিয়ান লেভি বলেছেন, সিটিতে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য অবিযান পরিচালনা করা জরুরী হয়ে পড়েছে। তিনি বলেন, ক্রিস বাউ সিটির জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করেন এবং তার কাজের সময় যথাযথ নিরাপত্তা লাভের অধিকার তার রয়েছে, ঠিক যেমনটি রয়েছে প্রতিটি নিউইয়র্কারের। তার সঙ্গে যা ঘটেছে তাতে সিটিতে অপরাধীদের হাতে থাকা বিপজ্জনক আগ্নেয়াস্ত্র উদ্ধার ও বিপজ্জনক ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য অভিযান পরিচালনা জরুরী হয়ে পড়েছে। নিউইয়র্ক সিটির কর্মচারিরা সিটির বাসিন্দা এবং আমরা সকল নিউইয়র্কারকে নিরাপদ রাখতে আমাদের সাধ্যমত সবকিছু করছি।

সিটিতে ছুটির দিনে গুলিতে নিহত ৩ আহত ১৬

গত সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে নিউইয়র্ক সিটিতে গুলিবর্ষণের একাধিক ঘটনায় ১৯ ব্যক্তি হতাহত হয়েছে। তাদের মধ্যে নিহত ৩। ফোর্থ অফ জুলাইয়ের বিকেলে ৩টার পর কুইন্সের ক্যাম্ব্রিয়া হাইটসে রাস্তা অতিক্রম করার সময় এক ব্যক্তি গুলিতে আহত হয়। স্থানীয়রা পুলিশকে জানায় যে তাকে লক্ষ্য করে চার-পাঁচটি গুলি করা হয়েছিল। পুলিশ এসে তাকে হাসপাতালে পাঠায়। ব্রুুকলিনে সোমবার রাত সাড়ে ১১টা থেকে শুরু করে মঙ্গলবার সকাল পর্যন্ত বেশ কয়েকটি গুলির ঘটনায় ২ ব্যক্তি নিহত হয় এবং সঙ্কটাপন্ন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়।

কুইন্সে দ্বিতীয় গুলির ঘটনা ঘটে রচডেলে সোমবার রাত সোয়া ১০টার দিকে। অজ্ঞাত ব্যক্তির গুলিতে এক মহিলাসহ চারজন আহত হয়। একজন কাঁধে ও তিনজনের পায়ে গুলি লাগে। ম্যানহাটানের সোহোতে দুটি গুলির ঘটনা ঘটে এবং একজন আহত হয়। সোমবার রাত পোনে ১১টার দিকে সেন্ট্রাল পার্কের এক ব্লক উত্তরে গুলির ঘটনায় এক ব্যক্তির গলায় গুলি লাগে। ব্রঙ্কসে সোমবার সন্ধ্যা ৬টার দিকে অনুরূপ গুলি ঘটনায় এক যুবকের পায়ে গুলি লাগে। এর দুই ঘন্টা পর একই এলাকায় দুই গ্রুপের মধ্যে কলহের জের ধরে গুলি করলে এক ব্যক্তির উরুসন্ধিতে গুলি লাগে। রাত সাড়ে ১০টায় ব্রঙ্কসের বেলমন্ট এলাকায় তিন ব্যক্তি গুলিবিদ্ধ হয়। আহতদের মধ্যে একজন মারা যায়। তার বুকে গুলি বিঁধেছিল। বাকি দু’জনের অবস্থা স্থিতিশীল। রাত ১০টা ও ভোররাত ২টার মধ্যে ব্রঙ্কসে আরও তিনটি গুলির ঘটে। তবে এ ঘটনাগুলোতে কেউ আহত হয়নি।

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা

March 31, 2026
9
নিউ ইয়র্ক

বাংলাদেশের প্রতি  সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

March 28, 2026
2
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, আজ বায়তুল জান্নাহ মসজিদে জানাজা
  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর খারাপের খারাপ ’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ইসরায়েলে একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ১০০ শহরে বেজে উঠলো সাইরেন
  • সমুদ্রে তলিয়ে গেলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল
  • উদীচীর (একাংশ) গণহত্যা দিবসে শেখ হাসিনার বিকৃত ছবি নিয়ে দেশ-বিদেশে সমালোচনার ঝড়

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version