ভারতের বিমানে মিললো ভয়ঙ্কর বিষধর সাপ !

সন্ধান২৪.কমঃ বিমানের মালামাল রাখার জায়গায় একটি সাপের সন্ধান পাওয়া গেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজের । শনিবার (১০ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাপটি পাওয়া যায়। ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। এ প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কালিকট বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বি-৭৩৭-৮০০ বিমানটি। দুবাই বিমানবন্দরে অবতরণ পরই জানা যায় বিমানের কার্গোতে দেখা মিলেছে সাপের। সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। ছুটে আসেন বিমানবন্দরের কর্মকর্তার ও ফায়ারসার্ভিস বিভাগ। সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

ভারতের ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ) জানায়, দুবাই বিমানবন্দরে বিমানের কার্গো হোল্ডে একটি সাপের সন্ধান পাওয়া গেছে। বিমানবন্দরের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টিকে রক্ষণাবেক্ষণের ত্রুটি হিসাবেই অভিহিত করেছে ডিজিসিএ। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Exit mobile version