সন্ধান২৪.কমঃ শেষ হয়েছে ভারতের কেরালা ও তামিল নাড়ু রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট । প্রকাশিত বুথফেরত জরিপে ইঙ্গিত পাওয়া গেছে কেরালায় ক্ষমতায় থাকছে লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ) এবং তামিল নাড়ুতে এক দশক পর এমকে স্ট্যালিনের ডিএমকে আবার ক্ষমতায় আসতে পারে। কেন্দ্রশাসিত পুডুচেরিতে এগিয়ে রয়েছে বিজেপি।
কেরালা
কেরালার ভোটের লড়াইয়ে কংগ্রেসকে হতাশ করতে পারে মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ানের বাম জোট । বৃহস্পতিবারের বুথফেরত জরিপের ফল অনুসারে, টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসতে যাচ্ছে এলডিএফ। এই পূর্বাভাস সঠিক হলে রাজ্যটিতে প্রতি পাঁচ বছর পর ক্ষমতার হাতবদলের রীতির ইতি ঘটবে। এতে কংগ্রেসের আরেকটি নির্বাচনি পরাজয়ও নিশ্চিত হবে।
রিপাবলিক-সিএনএক্স জরিপের ফল অনুসারে, এলডিএফ পেতে পারে ৭২-৮০টি আসন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ ৫৮-৬৪, বিজেপি ১-৫ আসন পেতে পারে।
অ্যাক্সিস-মাই ইন্ডিয়া জরিপের পূর্বাভাসে এলডিএফ ১০৪-১২০, ইউডিএফ ২০-৩৬ ও বিজেপি ০-২টি আসন পেতে পারে।
টুডে’জ চাণক্য জরিপের ফলাফলে দেখা গেছে, এলডিএফ ৯৩-১১১, ইউডিএফ ৩৬-৪৪, বিজেপি ০-৬ আসন পেতে পারে।
এবিপি সিভোটার জরিপে এলডিএফ ৭১-৭৭, ইউডিএফ ৬২-৬৮, বিজেপি ০-২ টি আসন পেতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
পোল ডায়রির বুথফেরত জরিপে এলডিএফ ৭৭-৮৭ আসন, ইউডিএফ ৫১-৬১ আসন ও বিজেপি ২-৩টি আসন পেতে পারে বলে পূর্বাভাস উঠে এসেছে।
তামিল নাড়ু
এমকে স্ট্যালিনের ডিএমকে প্রায় এক দশক পর ক্ষমতাসীন এআইএডিএমকে দলকে হারিয়ে ক্ষমতায় আসতে পারে । বৃহস্পতিবার বিভিন্ন বুথফেরত জরিপের ফলাফলে এমন পূর্বাভাস পাওয়া গেছে।
পি-মার্ক: ডিএমকে ১৬৫-১৯০, এআইএডিএমকে ৪০-৬৫, এএমএমকে ১-৩
রিপাবলিক সিএনএক্স: ডিএমকে ১৬০-১৭০, এআইএডিএমকে ৫৮-৬৮, এএমএমকে ৪-৬
টুডে’জ চাণক্য: ডিএমকে ১৬৪-১৮৬, এআইএডিএমকে ৪৬-৬৮
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস: ডিএমকে ১৭৫-১৯৫, এআইএডিএমকে ৩৮-৫৪
এবিপি সিভোটার: ডিএমকে ১৬০-১৭২, এআইএডিএমকে ৫৮-৭০
পুডুচেরি
বুথফেরত জরিপে কেন্দ্র শাসিত অঞ্চলটির ক্ষমতায় বিজেপি আসার সম্ভাবনা উঠে এসেছে।
রিপাবলিক-সিএনএক্স জরিপের ফল অনুসারে বিজেপি ১৬-২০ এবং কংগ্রেস ১১-১৩টি আসনে জয় পেতে পারে।
এবিপি-সিভোটার জরিপে বিজেপি ১৯-২৩ ও কংগ্রেস ৬-১০টি আসন পেতে পারে বলে উঠে এসেছে।
