Wednesday, February 11, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

ভারত-শ্রীলঙ্কায় রহস্যময় টি-২০ ক্রিকেট নিয়ে তোলপাড়

July 3, 2020
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
10
VIEWS
Share on Facebook
সন্ধান২৪.কম :  করোনাভাইরাসের জন্য এই উপমহাদেশের কোথাও কোনও ক্রিকেট নেই। এরইমধ্যে গত ২৯ জুন ভারতের চন্ডীগড় থেকে ১৬ কিলোমিটার দূরের গ্রাম সাওয়ারায় একটি টি-২০ টুর্নামেন্ট হলো। ভিডিও সম্প্রচারে সেটির নাম দেখা গেল ‘উভা টি-২০ লিগ’ এবং ভেন্যু কিনা শ্রীলঙ্কার উভা প্রদেশের রাজধানী শহর বাদুল্লা।

ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসে শুক্রবার (৩ জুলাই)  প্রকাশিত এই খবরে ভারত ও শ্রীলঙ্কায় তোলপাড়। ঘটনাটা আসলে কী? পাঞ্জাব পুলিশ তদন্ত করে দেখছে যে এটি কোনও জুয়াড়ি চক্রের কাজ কি না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এটির সঙ্গে জড়িতদের খুঁজে দেখছে। আর শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এসএলসি জানিয়েছে, তাদের জ্ঞাতসারে এরকম কোনও ম্যাচ শ্রীলঙ্কায় হয়নি।‘আমাদের আগে জানতে হবে কারা এর সঙ্গে জড়িত। তবে পুলিশই এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। বিসিসিআইয়ের আইনপ্রয়োগকারী সংস্থা হিসেবে এটি আমাদের এক্তিয়ারের বাইরে’-সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন বিসিসিআই দুর্নীতিদমন ইউনিটের প্রধান অজিত সিং।

তিনি আরও বলেছেন, ‘এটি যদি হয় বিসিসিআই অনুমোদিত লিগ আর তাতে  অংশ নেয় অনুমোদিত খেলোয়াড়, আমরা ব্যবস্থা নিতে পারি। এটা যদি জুয়ার জন্য আয়োজিত হয়, তাহলে ফৌজদারি অপরাধ এবং পুলিশই ব্যবস্থা নেবে। আমরা যা পারি না।’

শ্রীলঙ্কা ক্রিকেটের বিবৃতিতে বলা হয়েছে, ‘এসএলসি বা এসএলসি অনুমোদিত কোনও সংস্থার এ ব্যাপারে কোনও ধারণা নেই যে উভা প্রিমিয়ার লিগ টি-২০ নামে এই ফ্যান্টাসি টুর্নামেন্ট নাম প্রকাশ না করে কারা আয়োজন করলো।’

এই টুর্নামেন্টের বিজ্ঞাপন যে ভারতীয় কয়েকটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এসএলসি সেটি জানে, ‘২৯ জুন তারিখে ভারতীয় কয়েকটি ওয়েবসাইটে একটি স্কোরবোর্ড দেখা গেছে যাতে বলা হয়েছে বাদুল্লা স্টেডিয়ামে চলছে উভা প্রিমিয়ার লিগ টি-২০। এই মর্মে এসএলসি নিশ্চিত করছে এরকম কোনও টুর্নামেন্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়নি অথবা হবেও না।’ শ্রীলঙ্কার মধ্য ও দক্ষিণাঞ্চলের উভা প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক ভাগিরাধান বালাচন্দ্রান বলেছেন, এমন হতে পারে কেউ তাদের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েছে, ‘… না, এমন কোনও টুর্নামেন্ট আমরা অনুমোদন করিনি। আমরা বিষয়টি নিয়ে এসএলসির সঙ্গে আলোচনা করছি। পুরো বিষয়টাকে প্রহসনের মতো মনে হচ্ছে। শ্রীলঙ্কায় আমরা খুব সক্রিয় ক্রিকেট অ্যাসোসিয়েশন নই। সুতরাং কেউ এটি খতিয়ে দেখে আমাদের নাম ব্যবহার করে থাকতে পারে। এ ব্যাপারে আমাদের কোনও ধারণা নেই, কোনও শ্রীলঙ্কান খেলোয়াড়ও এর সঙ্গে জড়িত নয়।’

 

Continue Reading

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version