সন্ধান২৪.কম: ভিমরুলের কামড়ে জুবায়ের (৮) ও নূর নবী (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। একই দিনে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার ভোরে জুবায়েরের এবং বিকেলে নূর নবীর মৃত্যু হয়। নিহত জুবায়ের টাঙ্গাইলের সখীপুরে উপজেলার বেলতলী গ্রামের জালাল উদ্দিন ও নূর নবী জসিম মিয়ার ছেলে।

গত বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশে একটি ঝোপের কাছে খেলা করছিল। এসময় ঝোপঝাড়ের মধ্যে থাকা ভিমরুল উড়ে এসে ওই দুই শিশুর গায়ে হুল ফোটায়। পরিবারের লোকজন জুবায়ের ও নূর নবীকে উদ্ধার করে স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। পরে শুক্রবার ভোর রাতে জুবায়েরের মৃত্যু হয়। জুমার নামাজের পর জুবায়ের এর জানাজা শেষে চিকিৎসারত নুর নবীরও মৃত্যুর খবর আসে।


