সন্ধান২৪.কম : ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতির প্রতিবাদে শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি ।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ।
তিনি বলেন, সারাদেশে জেলা সদরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। ঢাকায় সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।
