Tuesday, March 10, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home জীবনশৈলী

ভ্যাজাইনাল অডর দুর্গন্ধ কীভাবে দূর করবেন?

March 29, 2022
in জীবনশৈলী
Reading Time: 1 min read
0
0
0
SHARES
2
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: ভ্যাজাইনাল স্মেইল, মেয়েদের যোনিপথে একটি কমন সমস্যা। সচরাচর ভ্যাজাইনাতে এক ধরনের গন্ধ থাকা স্বাভাবিক। কিন্তু সময় সময় এ গন্ধ পরিবর্তন হয়ে গিয়ে কিছু সময় ধরে চলতে থাকলে বুঝতে হবে জায়গাটিতে কোনো পরিবর্তন হয়েছে, যা কোনো শারীরিক সমস্যার সঙ্গে জড়িত হতে পারে। বিভিন্ন কারণে ভ্যাজাইনাতে দুর্গন্ধ হতে পারে। তবে সবসময় গন্ধের এ পরিবর্তনে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। অনেক সময় এ গন্ধ সাময়িক। তবে গন্ধ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো ধরনের ডিসচার্জ, চুলকানি, অস্বস্তি লাগা- এমন হলে বুঝতে হবে ভ্যাজাইনার জায়গাটি কোনোভাবে সমস্যায় আক্রান্ত।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডা. অপূর্ব চৌধুরী।

টক টক গন্ধ : কোনো সময় ভ্যাজাইনা থেকে এক ধরনের টক টক বা দইয়ের মতো গন্ধ বের হয় কিছুদিন ধরে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

আঁষটে গন্ধ : কখনো কখনো টক টক গন্ধ পরিবর্তন হয়ে একধরনের মাছের গন্ধের মতো লাগতে পারে। জায়গাটি চুলকাতে পারে। এমনটি অনেক সময় পিরিয়ডের পরপর হতে পারে, সঙ্গমের পরও হতে পারে। এ সমস্যার ট্রিটমেন্ট না করলে এবং দীর্ঘদিন চলতে থাকলে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস নামক সমস্যা হতে পারে। এমনটি হলে চিকিৎসকের পরামর্শ নিন।

কপারের গন্ধ : অনেকসময় ভ্যাজাইনা থেকে কপারের মতো গন্ধ পাওয়া যায়। কখনো কখনো লোহার পাইপের গন্ধ হতে পারে। পিরিয়ডের পরই সাধারনত এমনটি হয়। এটি পিরিয়ডের কয়েকদিন পর চলে যেতে পারে। কিন্তু পিরিয়ডের অনেক পরে এমন গন্ধের পরিমাণ বেড়ে গেলে এবং সাথে কোনো ধরনের ব্লিডিং হলে গন্ধটি স্বাভাবিক নয়। এমন অবস্থায় চিকিৎসকের সঙ্গে আলাপ করুন।

এমোনিয়ার গন্ধ : মেয়েদের একটি কমন সমস্যা ইউরিন লিকিং। ইনকন্সিস্টেন্সি, প্রস্রাব ধরে রাখতে না পারা। তখন ভ্যাজাইনাল এরিয়াতে ড্রিপিং হয় ইউরিনের। অনেক সময় এটি অনেক মেয়ে বুঝতেও পারে না। মেয়েদের প্রস্রাবের রাস্তায় কোনো সমস্যা হলে ভ্যাজাইনাল এরিয়াতে এমোনিয়া ধরনের গন্ধ তৈরি করে।

এর বাইরে কখনো মিষ্টি মিষ্টি গন্ধ, কখনো ব্লিচের গন্ধ, এমনকি কখনো গ্রোয়েনে বের হওয়া ঘামের গন্ধ জমেও ভ্যাজাইনাল এরিয়াতে গন্ধ তৈরি করতে পারে। পরিবর্তনগুলো স্বাভাবিক। কিন্তু পরিবর্তনগুলো বেশিদিন চলতে থাকলে এবং সঙ্গে ভ্যাজাইনাল এরিয়াতে পোড়া পোড়া ভাব, ইরিটেশন এবং কোনো ধরনের স্মেলি ডিসচার্জ নিয়মিত হতে থাকলে চিকিৎসকের শরণাপন্ন হবেন।

সচেতনতায় যা জানা জরুরি

  • নিয়মিত শাওয়ার করবেন, ভ্যাজাইনাল জায়গাটি গরম পানি নয়, নরমাল তাপমাত্রার পানিতে নিয়মিত পরিষ্কার করবেন।
  • ব্যায়াম করবেন, বিশেষ করে পেলভিক ফ্লোর ব্যায়াম। স্কিপিং পেলভিক ফ্লোরের ভালো ব্যায়াম, সঙ্গে স্ট্র্যচিং।
  • ডিসচার্জ বেড়ে গেলে পরিমাণের চেয়ে বেশি পানি পান করবেন।
  • আন্ডার-গার্মেন্টস পরিষ্কার রাখবেন, নিয়মিত পরিবর্তন করবেন।
  • ভ্যাজাইনাল এরিয়ার বাইরে সাবান বা জেল দিয়ে পরিষ্কার করলেও ভ্যাজাইনাল এরিয়ার ভেতরে কোনো ধরনের কেমিক্যাল দিয়ে ধোবেন না। পানি দিয়ে পরিষ্কার করবেন শুধু।
  • পিরিয়ডের সময় এক প্যাড বেশিক্ষণ পরে থাকবেন না, সময় সময় চেঞ্জ করবেন।
  • অনেকে ডেটিং বা সঙ্গমের আগে ভ্যাজাইনাল এরিয়াতে পারফিউম ব্যবহার করে সুগন্ধ তৈরি করতে। এমনটি করবেন না, এটি উলটো খারাপ ব্যাকটেরিয়া বসার জায়গা করে দেয় ভ্যাজাইনাল এরিয়াতে।
  • ভ্যাজাইনাল আউটার এরিয়া নিয়মিত শুকনো এবং পরিষ্কার রাখবেন।

Related Posts

জীবনশৈলী

মায়ের অপুষ্টির কারণেই শিশুর ডায়াবিটিস ও হার্টের রোগের ঝুঁকি বাড়ে

January 8, 2026
3
জীবনশৈলী

ভয়ংকর খাদ্যদূষণ : প্রতি বছর বাংলাদেশে ৩ কোটি শিশু আক্রান্ত

December 8, 2025
6
No Result
View All Result

Recent Posts

  • নারীরা অবলা-ই থেকে গেল ‘মানুষ’ হলো না ! প্রসঙ্গ নারী দিবস : সনজীবন কুমার
  • ১২ ঘণ্টায় ৯০০ মিসাইল হামলা! যুদ্ধে তছনছ ইরান, শিশুসহ মৃত্যু ১,০০০-এরও বেশি 
  • খামেনেইয়ের মৃত্যুতে পাকিস্তানে চরমে শিয়া বিক্ষোভ! মার্কিন দূতাবাসে সতর্কতা
  • ট্রাম্পের ক্ষমতা খর্বের প্রস্তাব আটকে গেল মার্কিন সেনেটে
  • তেহরানের বুকে মুহুর্মুহু আক্রমণ ইজরায়েলের ক্ষেপণাস্ত্র! বাঙ্কার লক্ষ্য করে ৫০টি যুদ্ধবিমানের হামলা

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version