ভয়ঙ্কর অপরাধী শাহেদের গ্রেপ্তারের খবর যে কোন মুহূর্তে আসতে পারে!

সন্ধান২৪.কম :  করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগ পেয়ে উত্তরায় রিজেন্ট হাসপাতালে পাঁচ দিন আগে র‌্যাবের অভিযানের পর থেকে সাহেদকে খোঁজা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীগুলো জানিয়েছে। তবে যে কোন মুহূর্তে তার গ্রেপ্তারের খবর আসতে পারে।

ভয়ঙ্কর অপরাধী শাহেদ, যৌন ব্যবসা, সনদ জালিয়াতী, ভূয়া পরিচয়, খুন, ধর্ষন, একাধিক বিয়ে, প্রতারণা, জমি দখলসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে ৩২ টি মামলা হয়েছে।  পথচারীকে গাড়িচাপা দেওয়াতেন সাহেদ পরিচিত চালকদের দিয়ে, সেই চালককে দেওয়া হত সাজানো এই দুর্ঘটনাপিছু আট হাজার টাকা, চাপা খাওয়া সেই পথচারীকে হাসপাতালে এনে চলতো দুর্ঘটনা বানিজ্য!

তাকে এখনও আটক করতে না পারার প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোববারই বলেন, আত্মসমর্পণ না করলে সাহেদকে ‘ধরে ফেলবে’ পুলিশ।জানা গেছে, গোপন সূত্রে আইন শৃঙ্খলাবাহিনী খবর পায় যে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত দিয়ে আজ বিকাল বা রাতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারির হোতা মো. সাহেদ। জানা গেছে মো. শাহেদ চাতলাপুর সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা প্রবেশ করতে পারেন। তাই তাকে ধরার জন্য সতর্কতামূলক পুলিশ শমশেরনগরে নজরদারি চালাচ্ছে।

 মো. সাহেদ এখন মৌলভীবাজারে অবস্থান করছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এই  জেলার যে কোনও সীমান্ত দিয়ে সে ভারতে পালিয়ে যেতে পারে এমন আশঙ্কা করছে তারা। সোমবার (১৩ জুলাই) সাহেদের ফোন ট্র্যাক করে সকালে জেলার ভেতরে তার অবস্থান বুঝতে পারায় তার খোঁজে জেলাজুড়ে তল্লাশি চালাচ্ছে র‌্যাব ও পুলিশ।  জেলার সব সীমান্ত, রিসোর্ট, হোটেল মোটেলেও বাড়ানো হয়েছে নজরদারি।

কমলগঞ্জ থানা পুলিশের একজন কর্মকর্তা জানান,  আসামি মো. সাহেদ কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত পথে ভারতের ত্রিপুরা যেতে পারেন এমন সংবাদ রয়েছে। তাই সতর্কতা স্বরূপ যানবাহন তল্লাশি করতে হবে। এ খবর পেয়ে সোমবার বিকাল ৫টার দিকে কমলগঞ্জ থানার শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শমশেরনগর চৌমুহনায় দাঁড়িয়ে যানবাহনগুলো তল্লাশি করেন।

 সোমবার দুপুরে সাহেদের মুঠোফোন ট্র্যাক করে সে মৌলভীবাজার জেলায় অবস্থান করছে ঢাকা থেকে এমন তথ্য জানানো হয় মৌলভীবাজার জেলা পুলিশকে। সেজন্য পুলিশ ও অন্যান্য বাহিনী সতর্ক হয়ে উঠে। এর পরপরই বিকাল থেকে শমশেরনগর ও শ্রীমঙ্গল উপজেলায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়।

 

Exit mobile version