মওদুদ আহমদের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার, দাফন গ্রামের বাড়িতে

সন্ধান২৪.কমঃ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আনা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ । ঢাকা ও গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ব্যারিস্টার মওদুদ আহমদের সহকর্মী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশে সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ব্যারিস্টার মওদুদ আহমেদ ওসিয়ত করে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানীগঞ্জের মানিকপুরে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে যেন কবরস্থ করা হয়।

এদিকে মওদুদ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ,প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন,আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

 

Exit mobile version