মনমোহন সিংয়ের পর রাহুল গান্ধী করোনায় আক্রান্ত হলেন

সন্ধান২৪.কমঃ ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । কভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় তিনি বাসাতেই আইসোলেশনে আছেন । মঙ্গলবার এক টুইট বার্তায় ভারতীয় বিরোধী দলীয় এ নেতা মৃদু উপসর্গ দেখা দেয়ার কথা জানিয়েছেন। এর আগে সোমবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনায় আক্রান্ত শনাক্ত হন। 

এর আগে সোমবার সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং তীব্র জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন  পরে পরীক্ষায় তার করোনার সংক্রমণ ধরা পড়ে। ৮৮ বছর বয়সী মনমোহন সিং ভারতের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা কোভ্যাক্সিনের দুইটি ডোজই নিয়েছেন।

৫০ বছর বয়সী রাহুল টুইটে লিখেছেন, ‘মৃদু উপসর্গ দেখা দেয়ার পর আমার কভিড পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সম্প্রতি আমার সংস্পর্শে আশা সকলে দয়া করে যাবতীয় সুরক্ষাবিধি মেনে চলুন এবং নিরাপদে থাকুন।’

চিকিত্সকেরপরামর্শে এখনো বাড়িতেই অবস্থান করছেন রাহুল গান্ধী  গত ১২ দিন তিনি তার মা এবং কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত্ করেননি। এছাড়া গত পাঁচ দিনের মধ্যে বোন প্রিয়াংকা গান্ধীর সঙ্গেও সাক্ষাত্ হয়নি তার।

 

 

Exit mobile version