Sunday, February 15, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

মহানবিকে কটূক্তি : দর্জিকে কুপিয়ে হত্যা, কারফিউ জারি

June 29, 2022
in আন্তর্জাতিক, ভারত-পাকিস্থান
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

মহানবি (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যকারী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় এক দর্জিকে কুপিয়ে হত্যা করেছে দুই যুবক।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে রাজস্থানের উদয়পুরে মালদাস এলাকায় নিজ দোকানে ওই দর্জিকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা সহিংস হয়ে উঠলে পুরো রাজস্থান রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে, ইন্টারনেট ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে এবং এক মাসের জন্য বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

রাজ্যটির সরকার উদয়পুর ও এর আশপাশে ৬০০ অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে এবং শহরের কিছু অংশে কারফিউ ঘোষণা করেছে।

কানহাইয়া লাল নামের ওই দর্জিকে একাধিকবার ছুরিকাঘাত করা হয় এবং তার দোকানে আসা দুই ব্যক্তি তার গলা কেটে ফেলে। তবে হত্যাকাণ্ডটি হামলাকারীদের একজন ভিডিও ধারণ করে এবং তারা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেয়।

ভিডিওতে হামলাকারীদের একজনের পোশাকের জন্য মাপ নিতে দেখা যায় দর্জিকে। এরপরই তার ওপর হামলা শুরু হয়।

এই হত্যাকাণ্ডে উদয়পুর এবং রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও অন্যান্য নেতারা শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

হত্যাকাণ্ডের ভিডিওটি শেয়ার না করার অনুরোধ করেছে পুলিশ। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক হাওয়াসিং ঝুমারিয়া আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকে ভিডিওটি প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছেন।

পুলিশ জানায়, কানহাইয়া লাল কয়েকটি সংগঠনের কাছ থেকে হুমকি পেয়েছিলেন।

মঙ্গলবার বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে রাজস্থান সরকার।

সূত্র : এনডিটিভি

Related Posts

আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের

February 6, 2026
7
ভারত-পাকিস্থান

পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

February 6, 2026
5
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version