মাদ্রাসায় ভাঙচুর:হেফাজত ও আহলে হাদিসের বিরোধ

সন্ধান২৪.কম : দীর্ঘদিন থেকে  আহলে হাদিস অনুসারীদের সাথে কওমী মাদ্রাসার সমর্থকদের বিরোধ চলে আসছিল ।

বাংলাদেশে ফরিদপুরের সালথা উপজেলায় আহলে হাদিস অনুসারীদের একটি মসজিদসহ মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দেয়ার অভিযোগে মামলার তদন্ত শুরু করা হয়েছে ।

জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদ্রাসাটি ভেঙে জ্বালিয়ে দেওয়া হবে বলে স্থানীয় কওমী মাদ্রাসার পক্ষ থেকে গত মঙ্গলবার এলাকায় মাইকিং করা হয়। এতে আহলে হাদীস সমর্থকরা ভয় পেয়ে ওইদিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানান। পরে বিকালে ইউএনও তাদের ও কওমী মাদ্রাসার নেতাদের তার কার্যালয়ে ডেকে নেন।

মামলায় ঘটনার ব্যাপারে স্থানীয় হেফাজতে ইসলাম এবং কওমী মাদ্রাসার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মাদ্রাসাটির পরিচালক অভিযোগ করেছেন, কয়েকশ লোকের হামলা চালিয়ে তাদের মসজিদ মাদ্রাসা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এখন তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

স্থানীয় হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, কওমী মাদ্রাসার শিক্ষার্থীকে মারধোর করার অভিযোগ ওঠায় উত্তেজিত লোকজন ঘটনাটি ঘটিয়েছে।

ফরিদপুরের সালথা উপজেলায় কামদিয়া গ্রামে আহলে হাদিসের অনুসারীরা মাদ্রাসাটি চালু করেছিলেন এক বছর আগে।

পঞ্চম শ্রেণি পর্যন্ত এই মাদ্রাসা ছিল আবাসিক। ভিত পাকা এবং টিনের দু’টি বড় ঘরে ছাত্র ছাত্রীরা আবাসিক হিসাবে থেকে পড়াশোনা করতো। মাদ্রাসার ভিতরেই তাদের মসজিদ ছিল।

 

Exit mobile version