Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

মাস্ক নিয়ে সুর বদল করলেন ট্রাম্প

July 2, 2020
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
4
VIEWS
Share on Facebook
সন্ধান২৪.কম :   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক নিয়ে এবার সুর বদল করলেন । তিনি বলেছেন, তার আশপাশে যদি মানুষ বেশি থাকে তাহলে তিনি মাস্ক পরবেন। এর আগে এতোদিন ধরে এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন প্রকাশ্যেই উপেক্ষা করে আসছিলেন তিনি।
এতোদিন ধরে ট্রাম্প বলে আসছিলেন, করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার বিষয়টি বাধ্যতামূলক করার কোনও প্রয়োজন নেই। এমনকি জনসমাগমস্থলেও মাস্ক পরা থেকে বিরত ছিলেন ট্রাম্প। তবে সম্প্রতি নিজ দলের একজন শীর্ষস্থানীয় নেতা তাকে অনুরোধ করেন, তিনি যাতে উদাহরণ সৃষ্টির জন্য মাস্ক পরেন। এর একদিন পরই রিপাবলিকান ঘরানার টেলিভিশন চ্যানেল ফক্স নিউজে মাস্ক পরার পক্ষে মন্তব্য করেন ট্রাম্প।সুত্র :  বিবিসি।

ফক্স-এ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মাস্কের পক্ষে।’ তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি মাস্ক পরবেন কিনা? উত্তরে তিনি বলেন, ‘আমি যদি মানুষের সঙ্গে ঠাসাঠাসি অবস্থায় থাকি, তাহলে আমি অবশ্যই আমি মাস্ক পরবো।’

যেদিন মাস্ক পরার পক্ষে ট্রাম্প এমন মন্তব্য করেন সেদিনটিতে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৫২ হাজার মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ট্রাম্প বলেন, মানুষ তাকে অতীতে মাস্ক পরতে দেখেছে এবং জনসমাগমের মধ্যে এটি পরতে তার কোনও সমস্যা নেই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই। আমাদের দেশে অনেক জায়গা আছে যেখানে মানুষজন পরস্পরের কাছ থেকে বেশ দূরে অবস্থান করে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, লোকজন যদি মাস্ক পরে ভালো বোধ করে তাহলে তারা পরতে পারে।

ট্রাম্পের কাছে প্রশ্ন ছিল, করোনাভাইরাস একদিন উধাও হয়ে যাবে! এ কথা তিনি এখনও বিশ্বাস করেন কিনা? জবাবে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি। অবশ্যই, কোন একটা সময় এটা চলে যাবে।’

মাস্ক নিয়ে আগে কী বলেছিলেন ট্রাম্প?

২০২০ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জনসমাগমে মাস্ক পরার সুপারিশ করেছিল। তখন ট্রাম্প বলেছিলেন, তিনি মাস্ক পরবেন না। কেননা, একজন মানুষ মাস্ক পরবেন কিনা সেটি তার ব্যক্তিগত পছন্দের বিষয়।

গত মাসে তিনি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, তার বিরুদ্ধে রাজনীতির জন্য কিছু মানুষ মাস্ক পরে। মে মাসে মিশিগানে একটি কারখানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, ক্যামেরার সামনে আসার আগে তিনি মাস্ক খুলে ফেলেছেন। ট্রাম্প বলেন, ‘মাস্ক পরার মাধ্যমে আমি সংবাদমাধ্যমকে আনন্দ দিতে চাই না।’

Continue Reading

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version