সন্ধান২৪.কম}ঃ শুধু নির্বাচন কমিশনই নয়, সরকার পরিবর্তনে ‘বৃহত্তর গণঐক্য’ দরকার। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরানোর জন্য আন্দোলন শুরু করি-বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
১১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ফখরুল দলের পূর্বঘোষিত মানববন্ধনে এই দাবি করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। তাদের প্রত্যাশা ছিল দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম হবে, দেশের মানুষ একটি মুক্ত পরিবেশে বসবাস করবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে দেশ রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চলছে।’
বৃহত্তর গণঐক্যের ডাক দিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন আমাদের নিজেদের অধিকার রক্ষা করার জন্য, আমার ভোটের অধিকার রক্ষা করার জন্য, আমার বেঁচে থাকার অধিকারকে রক্ষা করবার জন্য আমরা যেন অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরানোর জন্য আন্দোলন শুরু করি।
মির্জা ফখরুল ইসলাম মনে করেন, ‘অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে, মানবাধিকার কেড়ে নেয়া হয়েছে, সংগঠন করার অধিকার কেড়ে নেয়া হয়েছে। ভিন্নভাবে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করছে। এটা করার জন্যই রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।’
