সন্ধান২৪.কমঃ শনিবার সন্ধ্যায় মিশিগান স্টেটের হামট্রামিকের সিটির গেট অব কলম্বাসে অনুষ্ঠিত হলো জালালাবাদ সোসাইটি অব মিশিগানের নব নির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান।

জালালাবাদ সোসাইটির বর্তমান সাংগঠনিক সম্পাদক সুমন কবীর এবং হাবিব রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
নতুন সভাপতি মোহাম্মদ এ হোসেন সুলেমান ও সাধারণ সম্পাদক হাবিব রহমানকে শপথ গ্রহণ করান নির্বাচন কমিশনার এনাম উদ্দিন আহমদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. কালী প্রদীপ চৌধুরী ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি ছিলেন কানাডা থেকে আগত পরিবেশনীতি গবেষক প্রফেসর তানভীর আহমেদ চৌধুরী ও জালালাবাদ সোসাইটি অব ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাভেদ চৌধুরী। বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি ও আজমল হোসেইন, কানাইঘাট সমিতির বর্তমান সভাপতি এবাদুর রহমান। বীর মুক্তিযোদ্ধা, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাবেক নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি সেলিম আহমদ, সিলেট সরকারি কলেজের সাবেক ভিপি ছাত্রনেতা আবু হানীফ কুটু, বর্তমান কমিটির কোষাধ্যক্ষ জামান আহমদ ও সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আকিত, আমিন রিয়েলিটির কর্মকর্তা আজিজ চৌধুরী প্রমূখ।
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন রোকসানা মির্জা। পরিশেষে ডিনার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


