সন্ধান২৪.কমঃ‘নিউইয়র্ক বাংলা বই মেলা ২০২২’র প্রস্ততির কথা জানাতে গত ২৭ জুলাই রাতে আয়োজক কমিটি ‘সাংবাদিক মত বিনিময়’ অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত সাংবাদিকদের চরম ভাবে উপেক্ষিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নির্দ্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পর ‘সাংবাদিক মত বিনিময়’ শুরু হলেও সাংবাদিকদের কোন মতামত দেয়ার সুযোগ না দিয়ে পুরো অনুষ্ঠানজুড়ে আয়োজক ও অতিথিরাই কথা বললেন।
মঞ্চে আয়োজক ও অতিথিসহ বসেছিলেন ১০ জন। এই দশজনই দীর্ঘ সময় নিয়ে তাদের বক্তব্য করেছেন। এর মধ্যে অনুষ্ঠানে যোগ দিতে আসা বেশ কয়েকজন সাংবাদিক চলে যান। বক্তব্যের পর্ব দীর্ঘ হওয়ায় এর সাথে সাথে উপস্থিত অনেক সুধীজনও অনুষ্ঠান স্থল ত্যাগ করেন।
মঞ্চের দশজনের বক্তব্য শেষ হলে উপস্থাপক বলেন, এখন সাংবাদিকরা তাদের প্রশ্ন অথবা মতামত দিতে পারেন। তবে সাথে খাওয়ার পর্বও চলবে এবং এর পাশাপাশি সাংবাদিকরার তাদের কথা বলবেন। উপস্থাপক বিশ্বজিৎ সাহা এই প্রস্তাব করলে, সাংবাদিকদের মধ্য থেকে প্রতিবাদ করা হয়। বলা হয়, ‘সাংবাদিক মত বিনিময়’ অনুষ্ঠানে সাংবাদিকদেরই বেশী প্রাধান্য দেয়ার কথা। কিন্ত এখানে উপস্থিত সাংবাদিকদের উপেক্ষা করে, অনুষ্ঠানের পুরো সময় কথা বললেন আয়োজক কমিটির সদস্য ও আমন্ত্রিত অথিতিরা।
এর পর উপস্থিত ২/৩ জন সাংবাদিককে বলার সুযোগ দেয়ার পর খাওয়া-দাওয়ার পর্ব শুরু হয়। ফলে উপস্থিত বাকি সাংবাদিকদের তাদের মতামত দেয়া থেকে বঞ্চিত হতে হয়।
এ রকম কান্ডজ্ঞানহীন অনুুষ্ঠানে একজন সাংবাদিক ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, সাংবাদিকদের জন্য আয়োজন করা অনুুষ্ঠানে সাংবাদিকদের বলতে সুযোগ না দেয়াটা অসৌজন্যতার পরিচয় দিয়েছে আয়োজকরা।
উপস্থিত একজন কবি তাচ্ছিল্য করে বলেন, এই অনুষ্ঠানে সাংবাদিকদের উপেক্ষা করা হয়েছে। আর সাংবাদিকরাও এই অসঙ্গতিপূর্ণ অনুষ্ঠানে প্রতিবাদ করে নাই এই জন্য যে, তারা এখান থেকে প্রচুর টাকার বিজ্ঞাপন পেয়েছেন।
আর একজন সাংবাদিক তার অতিত অভিজ্ঞতা থেকে বলেন, বিশ্বজিৎ সাহা প্রতিবছর অনুষ্ঠানের একদিন আগে সংবাদ সম্মেলন করেন। কিন্ত কোন সাংবাদিককে বলার সুযোগ দেন না। শুধু নিজেদের কথা বলে যান।ু
‘সাংবাদিক মত বিনিময়’ অনুষ্ঠানে বইমেলার আহ্বায়ক গোলাম ফারুক ভুঁইয়া সভাপতিত্ব করেন। কবি সাহিত্যিকদের মধ্যে বক্তব্য করেন কথাসাহিত্যিক অমর মিত্র, মুক্তিযোদ্ধা ড.নুরুন নবী, ছড়াকার লুৎফর রহমান রিটন, প্রাবন্ধিক আহমদ মাযহার, প্রকাশক মনিরুল হক, উপন্যাসিক ফেরদৌস সাজেদিন,ড. নীরুপমা রহমান,মেজবাহ উদ্দিন, জসিম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মুক্তধারার বিশ্বজিৎ সাহা। গত বৃহস্পতিবার বিকেলে জ্যামাইকায় কবি-শিল্পী-সাহিত্যিকদের উপস্থিতির মধ্য দিয়ে উদ্বোধন হলো ৩১তম বাংলা বইমেলার। পারফর্মিং আর্ট সেন্টারে এই বই মেলা চলবে ৩১ জুলাই পর্যন্ত।
