মুজিববর্ষ উপলক্ষে বিশেষ হাতঘড়ি উন্মোচন করলো ভারত

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

সন্ধান২৪.কম : গত   মঙ্গলবার মুজিববর্ষ উপলক্ষে ভারতের বহুজাতিক টাটা গ্রুপের বিখ্যাত ঘড়িনির্মাতা প্রতিষ্ঠান ‘টাইটান’বিশেষ হাতঘড়ি উন্মোচন করেছে ভারত।  ভারতীয় হাই কমিশন কর্তৃক প্রণীত বিশেষ সংস্করণের এই হাতঘড়ি উন্মোচন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

ভারতের বহুজাতিক টাটা গ্রুপের বিখ্যাত ঘড়িনির্মাতা প্রতিষ্ঠান ‘টাইটান’ ভারতীয় হাই কমিশনের জন্য এই বিশেষ সংস্করণের ঘড়িগুলো প্রস্তুত করেছে। ঘড়িগুলোর ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর, যা তাঁর বার্তার নিরবচ্ছিন্নতা এবং তাঁর চিরন্তন প্রাসঙ্গিকতার প্রতিনিধিত্ব করে।

বিশেষ হাতঘড়ি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন।

এছাড়াও সংবাদ সম্মেলনে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন যে, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছে বীর। স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উষ্ণতা ও ভালবাসা দেখিয়েছিলেন তেমনিভাবে মুজিববর্ষও উদযাপন করতে চায় ভারত।

Exit mobile version