মেসি জাদুতে ৩-০ গোলে জিতে সেমি-ফাইনালে আর্জেন্টিনা

সন্ধান২৪.কমঃ  শুরুর দিকেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিলেন লিওনেল মেসি। পরে কী দারুণভাবেই না সেটা পুষিয়ে দিয়েছেন তিনি। গোল করেছেন, করিয়েছেন।

গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে  আজ খেলে কোয়ার্টার-ফাইনালে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। অধিনায়কের নৈপুণ্যে একুয়েডরকে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।   

কোপা আমেরিকার চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধটার পরেও এগিয়ে থেকেই শেষ করেছে আর্জেন্টিনা। শুরু থেকে বলের দখল ধরে খেলছিলো আর্জেন্টিনা। তবু প্রথম আক্রমণটা পেতে পেতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে ২২ মিনিট পর্যন্ত। এর আগে লাওতারো মার্টিনেজ একবার সুযোগ পেয়েছিলেন গোলের, কিন্তু লাইন্সম্যানের অফসাইডের বাঁশি বাজে এরপরই

প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৪০তম মিনিটে দলপতি লিওনেল মেসির পাস থেকে ইকুয়েডরের জালে বল পাঠান রদ্রিগো ডি পল। দ্বিতীয় গোলটি এসেছে ম্যাচের ৮৫তম মিনিটে, মার্টিনেজের পা থেকে। সেটিও মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে।

শেষ গোলটি করেন মেসি। ফ্রি-কিক থেকে ইকুয়েডরের জালে বল পাঠান তিনি। সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Exit mobile version