সন্ধান২৪.কম : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । তাছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংস্থাটির ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। তারা সবাই হোম কোয়ারিন্টেনে আছেন।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মেয়র আতিকের সস্ত্রীক করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম ও মেয়রের এপিএস-২ রিশাদ মার্শেদ করোনায় আক্রান্ত হয়েছেন।
অপর বেশ কয়েকটি সূত্র থেকে কর্মকর্তাদের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক রয়েছেন। তা ছাড়া বেশ কয়েকজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সদ্য সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
