মেয়েকে উদ্ধার করতে গিয়ে নিজেই পাচার হলেন মা!

ভারতে নারীদের পাচারের অভিযোগে গ্রেপ্তার তিনজন।

সন্ধান২৪.কম ডেস্ক:  সিনেমার কাহিনীকেও হার মানিয়েছে এ ঘটনা  ! হারিয়ে গিয়েছিল মেয়ে। তাঁকে উদ্ধার করার জন্য পুলিশের কাছেও গিয়েছিল মা। কিন্তু শেষমেশ নিজেই মেয়েকে উদ্ধার করার কথা চিন্তাভাবনা করেন। চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়া, শেষমেষ ভারতের একটি পতিতা পল্লিতে পাড়ি, শেষ পর্যন্ত  নিজের মেয়েকে উদ্ধার করেন তিনি!

ঢাকার মিরপুরের এক তরুণীকে বিউটি পার্লারে কাজ দেওয়ার নাম করে ভারতে পাচার করা হয় । এদিকে মেয়েকে খুঁজতে তোলপাড় করেন মা। অভিযোগ দায়ের করেন মিরপুরের পল্লবী থানায়। শেষমেশ মেয়েকে উদ্ধারের কাজে ময়দানে নামেন তিনি নিজেই । মীরপুরের বাসিন্দা এক ব্যক্তির নামে এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তিনজনকে আটক করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন কালু ওরফে কাল্লু (৪০), মো. সোহাগ ওরফে নাগিন (৩২) ও বিল্লাল হোসেন (৪১)।

সূত্রের খবর, পাচারকারীরা ওই তরুণীকে জানিয়েছিল, ভারতে গিয়ে তার কাজের ব্য়বস্থা করে দেওয়া হবে। এরপর অবৈধভাবে ওই তরুণীকে কলকাতায় নিয়ে আসা হয়। এরপর তার ঠাঁই হয় উত্তর দিনাজপুরের এক যৌনপল্লিতে। এদিকে, মেয়ের খোঁজে গোপনে পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করেন ওই তরুণীর মা। পাচারকারীদের শীর্ষে থাকা ব্যক্তি ওই তরুণীর মাকে ভারতে বিউটি পার্লারে কাজ দেখানোর লোভ দেখায়। এদিকে, মেয়েকে উদ্ধার করার লক্ষ্যে সেই প্রস্তাবে রাজিও হয়ে যায় ওই তরুণীর মা।
প্রথমে তরুণীর মাকে পাঠানো হয় দিল্লিতে। সেখানে তিনি জানতে পারেন মেয়ে কলকাতায় রয়েছে। এরপর অনেক কাঠখড় পুড়িয়ে পৌঁছন মেয়ের কাছে। কিন্তু স্থানীয়রা সতর্ক করেন মেয়ের কাছে গেলে তাঁকেও আর যৌন কর্মী থেকে বার করা অত্যন্ত কষ্টকর হবে। এরপর স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহায়তায় মেয়েকে উদ্ধার করেন তিনি।

 

Exit mobile version