সন্ধান২৪.কমঃ ভারতে প্রতিদিনই মৃত্যুর মিছিল দেখতে হচ্ছে । রাজধানীর পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছেছে যে, শ্মশানগুলিতে করোনায় মৃতদের পোড়ানোর জায়গা নেই। এমনকী কবরস্থানগুলিরও একই অবস্থা। একটি দেহ সৎকার করতে ১৬ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে মৃতের আত্মীয়দের। বিজেপির মোদি সরকার করোনা সক্রমণ ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। সেই বিষয় নিয়ে কার্টুন প্রকাশ করেছে বর্তমান পত্রিকা।




