সন্ধান২৪.কমঃ আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য আরও এক বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কাঠগড়ায় তুলল । মহামারিকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে ,পশ্চীমবঙ্গের নির্বাচনকে বেশী গুরত্ব দেয়ার কারণেও অনেকে মোদিকে দুষছেন । অনেকেই বলছেন, মানুষের জীবনের চেয়ে বাংলায় ক্ষমতা দখল তার কাছে বেশী মূল্যবান।

ভারতে এখন রোজ গড়ে সাড়ে তিন লক্ষের উপরে সংক্রমণ এবং মৃত্যু তিন হাজারেরও বেশি। বুধবার ফরাসি সংবাদপত্র ‘ল্য মঁদ’-এর সম্পাদকীয় প্রতিবেদনে এই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীকেই সরাসরি দায়ী করা হয়েছে। বলা হয়েছে, এই পরিস্থিতির জন্য ‘করোনাভাইরাসের অপ্রত্যাশিত ভোলবদলের’ পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর ‘ঔদ্ধত্য, অপরিণামদর্শিতা, এবং জনপ্রিয়তা আদায়ের চেষ্টা’কেই দায়ী করা হয়েছে। এছাড়া পশ্চীমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে মোদি বিরোধীরা অভিযোগ তুলেছেন,মোদি সারা দেশের করোনার ভয়াবহতা রোধে কোন রকম ব্যবস্থা গ্রহন না করে, শুধুমাত্র ভোটের জন্য
ডেইলি যাত্রীর মত দিল্লি থেকে বাংলায় এসেছেন ।
ফেব্রুয়ারি মাসের গোড়াতেও যখন দেশে সংক্রমণ মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, তখন বিভিন্ন দেশে করোনা প্রতিষেধক পাঠিয়েছে ভারত। সেই টিকা-কূটনীতিকে বিঁধে ফরাসি সংবাদপত্রে বলা হয়েছে, ‘তখন বিশ্বের ওষুধ ভাণ্ডার হিসেবে নিজেকে তুলে ধরেছিল ভারত। ভাবখানা ছিল এই রকম যে, নিজেদের জন্য পর্যাপ্ত টিকা রেখেই লক্ষ লক্ষ টিকা তারা বিদেশে সরবরাহ করছে। মাত্র তিন মাসের মধ্যে তা দুঃস্বপ্নে পরিণত হয়েছে।’ ওই সংবাদপত্রের মতে, এর দায় শুধু ভাইরাস বা ভ্যারিয়েন্টের উপরে চাপানো যায় না। নরেন্দ্র মোদীর দূরদর্শিতার অভাব, নিজের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলার উদগ্র বাসনা আর ঔদ্ধত্যই ভারতকে এই পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। অবস্থা এখন নিয়ন্ত্রণের বাইরে। বিদেশি সাহায্যের প্রয়োজন পড়ছে।


