ম্যারাডোনা স্মরণে পতাকা অর্ধনমিত রাখছে ফিফা

সন্ধান২৪.কম : বুধবার  এ পৃথিবী থেকে  চলে যান ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। তার মৃত্যুতে পুরো ফুটবল বিশ্বের শোকের ছায়া নেমে এসেছে। 

আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে ফিফা। এ উপলক্ষে ‘হোম অব ফিফা’য় পতাকা অর্ধনমিত রাখছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ফিফা এক টুইটে জানায়, ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তির স্মরণে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার হেডকোয়ার্টারে পতাকা অর্ধনমিত রাখছে।

 

Exit mobile version