যুক্তরাষ্ট্রসহ ১০১ দেশের দ্বৈত নাগরিক হতে পারবেন বাংলাদেশিরা

সন্ধান২৪.কমঃ যুক্তরাষ্ট্রসহ ১০১টি দেশে বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্বের সুবিধা পাবেন। আগে ইউরোপের সবগুলো দেশ এবং যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ৫৭টি দেশে বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্বের সুবিধা পেতেন। এবার নতুন করে আরও ৪৪টি দেশে বাংলাদেশিরা এ সুবিধা পাবেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিধিবিধান (এসআরও) জারির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাশেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘মিসর, কেনিয়া ও ব্রাজিলসহ আরও ৪৪টি দেশে নাগরিক হওয়া বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্বের সুবিধা পাবেন। এ সুবিধা এতদিন ইউরোপের সবগুলো দেশ এবং যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ ৫৭টি দেশের নাগরিক হওয়া বাংলাদেশিরা পেতেন। ফলে এখন ১০১টি দেশে বসবাসকারী বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্বের সুবিধা পাবেন।’
দক্ষিণ আমেরিকা মহাদেশের রয়েছে ১২টি দেশ: ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে ও গ্যায়ানা।
নতুন যুক্ত আফ্রিকা মহাদেশের ১৯টি দেশ: মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিয়ন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানা ও মরিশাস।
ক্যারিবিয়ান অঞ্চলেরও রয়েছে ১২টি দেশ। নতুন যুক্ত হওয়া দেশগুলো হলো: কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ডমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস।
তালিকায় ওশেনিয়া মহাদেশের দেশ ফিজিও রয়েছে।

Exit mobile version