যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছোট্ট তিন শিশুকে গলা কেটে হত্যা করলেন মা!

সন্ধান২৪.কমঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ফার্নান্দো ভ্যালি শহরের এক অ্যাপার্টমেন্টে শনিবার সকালে তিনটি শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। স্বামীর সঙ্গে কলহের জের ধরে তিন শিশু সন্তানকে গলা কেটে হত্যা

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া  এক অ্যাপার্টমেন্টে শনিবার সকালে তিনটি শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর পালিয়ে যাওয়া মাকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলস শহর থেকে ২০০ মাইল দূরে অঙ্গরাজ্যের স্যান ফার্নান্দো ভ্যালি শহরের তুলারে কাউন্টি এলাকার একটি বাসা থেকে তিন শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ওই তিন শিশুর বয়স যথাক্রমে ৩ বছর, ২ বছর ও ৬ মাস। তাদের মধ্যে দুজন কন্যা ও একজন ছেলে শিশু। শিশুগুলোর নানি কাজ থেকে বাসায় ফিরে নিজের মেয়েকে ঘরে পাননি। তবে তিনটি শিশুকে তিনি রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান।

পুলিশ জানায়, নিহত শিশুদের মা লিলিয়ান ক্যারিলিও ঘটনার পর গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় এক শ মাইল দূরে নিজের গাড়ি রেখে অন্য একটি গাড়ি ছিনতাই করেন লিলিয়ান। পরে ধাওয়া করে ছিনতাই করা গাড়িসহ লিলিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানা যায়নি।

 

Exit mobile version