যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়  ১৪ এপ্রিলকে ‘পয়লা বৈশাখ’ দিবস ঘোষণা করলেন সিটি মেয়র

সন্ধান২৪.কমঃ বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যবাহী  বাংলা নববর্ষের আমেজ  মার্কিনিদের মাঝে ছড়িয়ে দিতে  যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডোরাভিল সিটি মেয়র ১৪ এপ্রিলকে ‘পয়লা বৈশাখ’ দিবস হিসেবে ঘোষণা করেছেন। 

এক অনারম্বর  অনুষ্ঠানে সনদপত্রে স্বাক্ষরের মধ্য দিয়ে ১৪ এপ্রিলকে পয়লা বৈশাখ দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন ডোরাভিল সিটি মেয়র জোসেফ গিয়ারম্যান।

মেয়র জোসেফ গিয়ারম্যান ঘোষণাপত্রে বলেন, ‘পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন।এটি বাঙালির হাজার বছরের একটি সর্বজনীন লোকজ উৎসব। বাঙালীজাতি দিনটি নববর্ষ হিসেবে পালন করে । এ দিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। জর্জিয়া প্রবাসী বাংলাদেশি ও বিশ্বময় বাংলা ভাষাভাষীদের বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা । হ্যাপি বাংলা নিউ ইয়ার।’

এ সময়ে বাঙালি কমিউনিটির অন্যানের মধ্যে সস্ত্রীক উপস্থিত ছিলেন জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্টিক-৫ এর সিনেটর শেখ রহমান, সিটি অব ডোরাভিলের সাবেক কাউন্সিলম্যান এমডি নাসের, ডিক্যাব কাউন্টি ডিস্টিক-১ এর কমিশনার রবার্ট প্যাট্রিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সভাপতি ও সাধারণ সম্পাদক  মোস্তফা মাহমুদ ও এ এইচ রাসেল, সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাংবাদিক বশীর উদ্দিন আহমেদ, মাখন লাল দাস,  আবুল কাশেম প্রমূখ। 

উল্লেখ্য, জর্জিয়ায় বিভিন্ন শহরে বাংলাদেশসহ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার প্রায় ৫০ হাজার বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে।

 

Exit mobile version