যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভবনধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৪

সন্ধান২৪.কমঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি  ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে এসে দাঁড়িয়েছে।  এখনো নিখোঁজ রয়েছে ৭৬ জন। তবে তাদেরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। 

বৃহস্পতিবার বিকালে  আনুষ্ঠানিক ভাবে মায়ামি দাদে কাউন্ট্রির মেয়র ডানিয়েল্লা লেভিন কাভা নিহত ও নিখোঁজ ব্যক্তিদের এই সংখ্যা জানান। মায়ামি বিচের উত্তরে সার্ফসাইড শহরে গত ২৪ জুন ১২ তলা চ্যাম্পেইন টাওয়ারস সাউথ ধসে পড়ে। এ সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। তিনি আরও বলেছেন, উদ্ধারকারীরা ‘সব আশা ছাড়েনি’ এবং ‘এখনো একটি অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছি।’

ভবনধসের দিনের পর থেকে জীবিত কাউকে উদ্ধার করা যায়নি। মেয়র লেভিন কাভা সাংবাদিকদের বলেন, ‘আমরা ভবন ধসের পর থেকে বিরতিহীনভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বসবাসকারী পরিবারগুলোর অনুসন্ধান অব্যাহত রেখেছি।’ কর্তৃপক্ষ বুধবার ঘোষণা করেছে, তারা সম্ভাব্য জীবিতদের অনুসন্ধান ও উদ্ধার মিশন থেকে দেহাবশেষ পুনরুদ্ধারের অভিযানের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

 

Exit mobile version